ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ৩২.১২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে। গতকাল বুধবারও রিজার্ভ ছিল ৩১ বিলিয়ন ডলারের ঘরে।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। গত বুধবার (১০ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে তখন রিজার্ভ ছিল ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার।

এর আগে গত ৬ নভেম্বর ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল রিজার্ভ। ওই সময়ে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৮ বিলিয়ন ডলার।   এর তিন দিন পর ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সেপ্টেম্বর-অক্টোবরের জন্য ১৬১ কোটি ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ ব্যাংক। 

আকুর দায় পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে অবস্থান করে। এরপর থেকে ৩০ ও ৩১ বিলিয়ন ডলারের মধ্যে ছিল রিজার্ভ। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২২ সালের জুলাইয়ে মে-জুন মেয়াদের আমদানি ব্যয়ের বিপরীতে আকুকে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল যা ছিল সর্বশেষ বড় অঙ্কের বিল পরিশোধ। ২০২৩ সালে পুরো সময়জুড়ে আকু বিল কমে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল। 

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে আকু বিল আবার বাড়তে থাকে। চলতি বছরের মে-জুনে বিলের পরিমাণ পৌঁছায় প্রায় ২ বিলিয়ন ডলারে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ইউএনইএসক্যাপ-এর উদ্যোগে প্রতিষ্ঠিত আকুর মাধ্যমে ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাএই ৯ দেশের আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করা হয়।

অন্য দিকে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ ধরে রাখতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ১৬টি ব্যাংক থেকে মোট প্রায় ১৫ কোটি ডলার (১৪৯ মিলিয়ন ডলার) কেনা হয়েছে। 

প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.২৫ থেকে ১২২.২৯ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ধরা হয় ১২২.২৯ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে নির্ধারিত হয়। চলতি ২০২৫২৬ অর্থবছরে নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ২৬৬ কোটি ৩০ লাখ ডলার (২.৬৬ বিলিয়ন ডলার) কিনেছে। 

গত ১৩ জুলাই থেকে ডলার কেনার এই নিলাম প্রক্রিয়া শুরু হয় এবং এখন পর্যন্ত সেই পদ্ধতিতেই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

1

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাস উদ্বোধন

2

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

3

পরিবেশ মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র

4

বিএনপি মহাসচিব ফখরুল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক

5

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, ৪৫ জন উদ্ধার

6

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজস্ব সিদ্ধান্

7

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান

8

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

9

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

10

নারী ও কিশোরের সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপ

11

গার্মেন্টস শ্রমিকদের মজুরি এখনো জীবনযাত্রা উপযোগী নয়: সংলাপে

12

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

13

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

14

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

15

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

16

জকসু নির্বাচনে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার ঘোষণা

17

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

18

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড বিশেষ দূত নিয়োগে উত্তেজনা: ডেনমা

19

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

20