ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

 ক্রীড়া প্রতিবেদক :  বাংলাদেশের কাছে আন্তর্জাতিক আসরে স্বর্ণপদক যেন সোনার হরিণ । কেবল সাউথ এশিয়ান গেমস ছাড়া সোনার পদক দেখা মেলা কঠিন। যদিও সেই প্রত্যাশা নিয়েই ফি গেমসে অংশ নেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।

একই প্রত্যাশা নিয়ে বাহরাইনের এশিয়ান যুব গেমসে অংশ নিচ্ছেন ১৩ ডিসিপ্লিনে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ৮১ জনের বহর।

এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়া ডিসিপ্লিনগুলো হলো : অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল, সাইক্লিং, গলফ, জুডো, কাবাডি, সুইমিং, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন ও কুস্তি। আনুষ্ঠানিকভাবে বুধবার গেমস শুরু হলেও রবিবার কাবাডি ডিসিপ্লিনের মাধ্যমে আসর শুরু হয়ে গেছে।

রবিবার থেকে পর্যায়ক্রমে যাবেন অন্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরাও। রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের শেফ দ্য মিশন ব্রি. জেনারেল মো. হুমায়ুন কবীর। এ সময় বিওএর কোষাধ্যক্ষ একে সরকার ও মহাপরিচালক ব্রি. জেনারেল (অব.) এবিএম শেফাউল কবির উপস্থিত ছিলেন।

২০০৯ সালে সিঙ্গাপুরে এবং ২০১৩ সালে চীনের নানজিংয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ গেমসেও অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রথম আসরে চার ডিসিপ্লিনে ১২ জন এবং দ্বিতীয় আসরে ৮টি ডিসিপ্লিনে ১৯ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত তারা ফিরেছেন খালি হাতে।

এবারের গেমসে পদক জয়ের প্রত্যয় নিয়ে আগে থেকেই অনুশীলন শুরু করেন ক্রীড়াবিদরা। জাতীয় ক্রীড়া পরিষদ ও বিওএর সার্বিক তত্বাবধানে নিরবিচ্ছিন্নভাবে প্রস্তুতি নিয়েছেন তারা। ব্রি. জেনারেল মো. হুমায়ুন কবীর বলেন, বিগত দুটি গেমসে কোন উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও এবারের আসরে কাবাডি, কুস্তি ও গলফে আমরা পদকের প্রত্যাশা করছি।

তিনি আরও যোগ করেন, এই তিন ডিসিপ্লিনের দায়িত্বে যারা আছেন তারা আমাকে পদক জয়ের ব্যাপারে আশ্বস্ত করেছেন।

আন্তর্জাতিক পরিমন্ডলে সীমিত অংশগ্রহণ এবং অনুশীলনে ব্যবহৃত যুগোপযোগী সরঞ্জমাদির অপ্রতুলতার কারণে আমাদের ক্রীড়াবিদদের কিছুটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তবে সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিযোগিদের নিরলস অনুশীলনের মাধ্যমে আমরা এসব দুর্বলতাসমূহ কাটিয়ে ওঠার চেষ্টা করছি।

এশিয়ান ইয়ুথ গেমসে লাল সবুজের পতাকা বহন করবেন দুই তরুণ ক্রীড়াবিদ বক্সার সানি আহমেদ বেপারি ও কাবাডি দলের অধিনায়ক তাহরিম।                   

                                                                                                                                                                                       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

1

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

2

সোশ্যাল মিডিয়ার মিছিলের ভিডিও বাস্তব নয়: ডিএমপি কমিশনার

3

নির্বাচন তফসিলের পর প্রশাসনে বড় পরিবর্তন আসছে: ইসি সচিব

4

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন শাকিব খান

5

সাগর-রুনি হত্যা: ধীরগতি তদন্তে হাইকোর্ট ক্ষুব্ধ, সময় বৃদ্ধি

6

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ঐক্য গড়ার আহ্বান আজ

7

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্

10

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ১৬ অক্টোবর,শিক্ষার্থীরা প্রস্তুত

11

তরুণ প্রকৌশলীদের উদ্ভাবনী সমাধানে এগিয়ে আসতে হবে: শিক্ষা উপদ

12

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

13

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

14

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

15

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮.৮৩%: শিক্ষার্থীদের অ

16

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

17

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

18

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

19

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

20