ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের কাছে গোল খেয়ে হেরে যাওয়া বাংলাদেশ এবারও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করেছে। হাভিয়ের কাবরেরার নেতৃত্বে লাল-সবুজের শিষ্যরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গেও ২-২ গোলে ড্র করেছে।

প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে ছিল ১-০ গোলে। শুরু থেকেই দুই দলই খাপ ছাড়া ফুটবল খেলতে থাকে। চতুর্থ মিনিটে বাংলাদেশ প্রথম কর্নার পায়, তবে অধিনায়ক জামাল ভূঁইয়া সেটি কাজে লাগাতে পারেননি। ২০ মিনিটে আবারো কর্নার আসে কিন্তু নেপাল গোলরক্ষক সহজেই তা প্রতিহত করেন।

২৯ মিনিটে রোহিত চাঁদের শটের মাধ্যমে নেপালকে এগিয়ে দেয়। বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা ঝাঁপ দিলেও সেই শট আটকাতে পারেননি। গোল শোধের চেষ্টা করতে গিয়ে ৪৪ 

মিনিটে ফাহিম ক্রস থেকে হেড শট নিলেও তা সরাসরি নেপাল গোলকিপারের হাতে যায়। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে নেপালের সুবিধায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ আক্রমণ আরো জোরদার করে। ৪৬ মিনিটে হামজা চৌধুরী দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দলকে সমতায় ফেরান। এর মাত্র তিন মিনিট পর, রাকিবকে ফাউল করার ফলে বাংলাদেশ পায় পেনাল্টি। স্পট কিক থেকে আবারো হামজা বল জালে পাঠিয়ে লিড এনে দেন।

শেষের দিকে নেপাল সমতা আনার জন্য আক্রমণ চালায়। অতিরিক্ত সময়ে কর্নার থেকে আসা বলে অনন্ত তামাং গোল করে নেপালকে সমতায় ফেরান। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল চ্যালেঞ্জিং। পিছিয়ে থেকে সমতায় ফেরার লড়াই এবং শেষ মুহূর্তের গোল দর্শকদের রোমাঞ্চিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, অবসরের ঘোষণা অধিনায়কের

1

ক্ষমতায় এলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমা

2

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

রাজশাহীতে কর্মশালা: প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবা

5

বেলুন ও ফেস্টুনে উদ্বোধন: রাজশাহীতে শুরু হলো বিসিক উদ্যোক্তা

6

নির্বাচন ও গণভোটে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিতের নির্দে

7

‘প্রিন্স’ ছবিতে শাকিব খানের নতুন জুটিতে জ্যোতির্ময়ী কুণ্ডু–ত

8

সাত কলেজ বন্ধ করে অনুমাননির্ভর কোর্স চালু করা: শিক্ষাব্যবস্থ

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি জরুরি বৈঠক ডেকেছে

11

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতাকর্

12

আলোকিত সমাজের অভিযাত্রায় একাত্তর ও চব্বিশের তরুণরা : শারমীন

13

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

14

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

15

ভূমি সেবায় স্বচ্ছতা ও প্রযুক্তির প্রয়োগে সরকার অঙ্গীকারবদ্ধ:

16

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠ রোধ করতেই হাদিকে গুলি: সার

17

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

18

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষে নির্বাচন করছেন অ্যাটর্নি

19

ভোজ্যতেলের দাম বাড়ানো বেআইনি, সরকারের অনুমোদন ছিল না: বাণিজ্

20