ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধা

ওশান নিউজ প্রতিবেদক : সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৬ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।

এদিন বিকাল ৫টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী। এর আগে বিকাল ৪টা ৪২ মিনিটে শেরে বাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান।

তারেক রহমানের এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় সাভার জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্ব পয়েন্টে ব্যাপকসংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত এখন জনারণ্য।

হাতে ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। তারেক রহমান বীরের বেশে, ফিরলেন এবার বাংলাদেশে এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। 

নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা জানান, দুপুরের পর থেকেই সাভার, ধামরাই ও আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করেন।

গত ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়।

পরে বিকালে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। জনসমুদ্রে দাঁড়িয়ে আবেগঘন কণ্ঠে তিনি তুলে ধরেন এক নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশের চিত্র, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত নয়: জামায়াতের আমির

1

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

2

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

3

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশের জার্মান রাষ্ট্রদ

4

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

5

বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন (১৯৪৫–২০২৫) এক মহাকালের সমাপ

6

পূর্বাচল প্লট বরাদ্দ মামলা: শেখ হাসিনা-সজীব-সায়মাসহ ৪৭ জনের

7

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি: হত্যাচেষ্টার প্রত

8

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তদন্তের নির্দেশ ক্ষতিগ্রস্ত পরিবার

9

লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বা

10

জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স

11

হাবিব ওয়াহিদ উদ্বোধন করলেন খিলগাঁওয়ে মাইক্লোর নতুন শোরুম

12

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে চার অধ্যাদেশে

13

বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে কাম

14

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

15

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

16

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

17

ঢাকা-৫: হাজী ইবরাহীমের পক্ষে গণপদযাত্রা মামলা প্রত্যাহারের দ

18

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে জেলা বিএনপির দোয়া ম

19

ইসি আনোয়ারুল জানালেন: শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া সম্ভব নয়

20