ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

মিডিয়ায় জুলাই যোদ্ধাদের আগমন ঘটলে গুণগত পরিবর্তন আসবে: তথ্য উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে দেশের গণমাধ্যমে গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।   

৫ নভেম্বর বুধবার ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকজন রয়েছে। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না, তবে দ্বিতীয় বা তৃতীয় স্তরের অনেকেই আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে তিনি জানান।

তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়বদ্ধতা থেকে এই প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে। 

উপদেষ্টা জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণে অংশ নিয়ে কর্মক্ষেত্রে অর্জিত জ্ঞানকে কাজে লাগান।

তিনি বলেন, আপনারা চেতনা, মননে ও প্রেরণায় জুলাই যোদ্ধা। তবে কর্মক্ষেত্রে এই পরিচয় যেন সৃজনশীলতার চেয়ে বড় হয়ে না ওঠে।
 
পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।       

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক সুমনা পারভীন। 

প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জুলাই যোদ্ধা আমিনুল ইসলাম ইমন ও সোহেলী তামান্না। 

তারা যুগোপযোগী প্রশিক্ষণ আয়োজনের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।   

সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। 

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র দেওয়া হয়।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: পুড়ে গেছে গুরুত্ব

1

নির্বাচন হলে স্থিতিশীল হবে পরিস্থিতি সেনাবাহিনী আগের চেয়ে ঐক

2

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

3

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

4

ঢাকার ভূমিকম্পে হতাহতদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবে

5

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

6

চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে

7

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

8

ইমানদাররা ক্ষমতায় এলে ইসলামী রাষ্ট্র কায়েম হয়: মাওলানা মা

9

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

10

এশিয়ান আর্চারির নতুন সভাপতি কাজী রাজীব উদ্দীন চপল

11

ঐতিহাসিক মুহূর্ত: আগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে জাতীয় জুলাই স

12

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপ

13

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

14

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

15

পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ উপ-পরিদর্শক

16

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

17

খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের প্রার্থনায় রাজশাহীতে বিএনপির দোয়

18

বাংলাদেশ–চীন বন্ধুত্বের প্রতীক মুক্তারপুর সেতুর ব্যাপক সংস্ক

19

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

20