ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে দেশে অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।  

আজ ১৯ নভেম্বর বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত একটি সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি এমন কথা বলেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর একটা অস্থিরতা দেখা দিয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে কোনো শঙ্কা দেখছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, রায় হওয়ার পরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি।

বিজয় দিবসেও কোনো অস্থিরতার শঙ্কা নেই। কোনো কর্মসূচিতেও পরিবর্তন নেই। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবে হবে। গতবার আমাদের প্যারেড হয়নি, এবারও প্যারেড হবে না।  

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেওয়া উচিত না, কিন্তু গতকাল রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া হয়েছে। পরে আবার ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই জিনিসটা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর হয়তো আমি জানতে পারব। এভাবে তুলে নেওয়াটা অপরাধ কি না ,জানতে চাইলে তিনি বলেন, এটা আমি দেখবো।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত

1

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

2

ভোরে ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

3

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

4

রাজউকের প্লট দুর্নীতি: শেখ রেহানা ৭ বছর, ব্রিটিশ এমপি টিউলিপ

5

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

6

সিলেটে বিপিএল মাঠে ঢাকা কোচ মাহবুব আলী জাকিরের প্রথম জানাজা

7

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

8

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

9

নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

10

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

11

শেখ হাসিনা রায়কে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বর

12

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

13

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সির

14

চট্টগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টদের কর্মবিরতি স্থগিত,

15

খালেদা জিয়ার জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

16

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন

17

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

18

খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা, নিরাপত্তা দায

19

ঢাকায় নাহিদ-নাসীরুদ্দীন-ডা. তাসনিম লড়বেন ঢাকা-১১, ঢাকা-১৮

20