ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সিরিজের স্বপ্ন

ওশান নিউজ প্রতিবেদক : প্রথম দুই ম্যাচে হারের পর বাংলাদেশ ছিল হোয়াইটওয়াশের শঙ্কায়। ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় সেই শঙ্কাই সত্যি প্রমাণিত হলো। 

রোমারিও শেফার্ডের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বাংলাদেশের হোয়াইটওয়াশ তরান্বিত হলো। বাংলাদেশের করা ১৫১ রানের চ্যালেঞ্জ ১৬.৫ ওভারেই (১৯ বলে) পাড়ি দেয় ওয়েস্ট ইন্ডিজ।

আকিম অগাস্ট ও রোস্টন চেজের হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩-০ ব্যবধানে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো ওয়েস্ট ইন্ডিজ। 

এ সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে তারা টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করলেও শেষটা ভয়াবহভাবে ভেঙে পড়ে। ১৫তম ওভারের পর থেকে বাংলাদেশ ২ উইকেটে ১০৭ থেকে ১৫১ অলআউট হয়ে যায়, অর্থাৎ শেষ ৫.৩ ওভারে পড়ে যায় ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৪৪ রান। 

এই ধ্বস নামানোর নেপথ্যে ছিলেন রোমারিও শেফার্ড, যিনি দুই ওভারব্যাপি হ্যাটট্রিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তিনি পরে জানান, হ্যাটট্রিকের বিষয়টি তিনি জানতেনই না, যতক্ষণ না জেসন হোল্ডার তাকে মাঠের ভেতরেই বিষয়টি না জানান।

বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ৮৯ রান করেন। তিনি ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কার মার মেরেছিলেন। 

এছাড়া সাইফ হাসান ২৩ রানের একটি ইনিংস খেলেন। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর সম্ভব হয়নি।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ৩ উইকেট হারায় ৬ ওভারের মধ্যেই। তবে আকিম অগাস্ট (২৫ বলে ৫০) এবং রোস্টন চেজ (২৯ বলে ৫০) মিলে চতুর্থ উইকেটে ৯১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে ফিরিয়ে আনেন। 

অগাস্ট বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে লেগ সাইডে পাঁচটি ছক্কা হাঁকান, অন্যদিকে অধিনায়ক চেজ চারপাশে শট ছড়িয়ে খেলেন। বাংলাদেশের রিশাদ হোসেন এক ওভারে দুজনকে ফেরালেও ততক্ষণে ম্যাচ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের পকেটে চলে যায়। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই তারা লক্ষ্য স্পর্শ করে।

বাংলাদেশের ইনিংসের শেষ দিকে ১৫তম থেকে ২০তম ওভারের মধ্যে প্রতি ওভারের শেষ বলে একটি করে উইকেট পড়ে, যা ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেয়। বিশেষ করে শেফার্ড ২০তম ওভারে তানজিদ ও শরিফুলকে আউট করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। 

যা টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমজন ছিলেন জেসন হোল্ডার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তিবোধ ও সচেতনতায় উজ্জীবিত তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ :

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

হজযাত্রী নিবন্ধনে গাফিলতি, ৬৬ এজেন্সিকে সতর্ক করলো ধর্ম মন্ত

3

শান্তি ও উৎসবে ভরে উঠবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রধান

4

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

5

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

6

বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি: বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিই

7

দখলকৃত ব্যাংকের কর্মীদের পোলিং এজেন্ট করার চেষ্টা, অভিযোগ হা

8

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

9

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

10

এনএসডিএ’র কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

11

রাজশাহীতে ২৪ অক্টোবর শুরু হচ্ছে ওশান ডেইরি’র গর্বিত নতুন যাত

12

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রত

13

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

14

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

15

রিয়াদ সিজনের মঞ্চে মনির খান, আসিফ আকবর ও দীঘি

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতে

18

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

19

আসন্ন নির্বাচনে কোনো জোট করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

20