ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার নতুন পে-স্কেল ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে: অর্থ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেলের একটি ফ্রেমওয়ার্ক অনুমোদন করবে, আগামী সরকার বিষয়টি সিরিয়াসলি নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ ১২ নভেম্বর বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আপনারা পে-স্কেল দিতে পারবেন কি না? সাংবাদিকেদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল। 

ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করবে। ওখানে কিন্তু আমাদের কোনোরকম রোল নেই। পে কমিশনে, ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা আছে। 

এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে, ওটাকে আবার কনসিস্টেন্ট লাগবে। একটা একরকম দেবে, সেটা একটু সময় লাগে। সে জন্য আমি বলেছি যে, আমাদের সময় এটা করতে পারব কি না, কিছুটা অনিশ্চয়তা আছে।

তিনি বলেন, তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে। সচিব কমিটি আছে, ওরা দেখবে। 

তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, ওরা দেখবে। তারপর ফাইন্যান্স দেখবে, পরে এটা ইমপ্লিমেন্ট করা যাবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি বলেছি যে, আমরা পুরোপুরি একটা সেটাপ, রিপোর্টটা পাওয়ার পর মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। আমরা যদি সেই সময়ের মধ্যে এটা রিকনসাইল করতে পারি করব। এখানে সবচেয়ে বড় হলো অর্থের সংস্থান।

আপনারা যদি না পারেন রাজনৈতিক সরকার এলে ঝুলে যাবে কি না, সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটাতে ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত। 

এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে, আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। ৮ বছর ওরা অপেক্ষা করতে পেরেছে, এখন আমাদের ১২ মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করব। 

একটু ধৈর্য ধরতে হবে। ৭-৮ বছর কিছু হয়নি, এখন হঠাৎ করে আমরা নিজে যারা ইনিশিয়েটিভ নিলাম, তারপর ক্ষোভ, বরং ধন্যবাদ দেওয়া উচিত যে, আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার খুব সিরিয়াসলি নেবে না, আমার মনে হয় না, ওদের সিরিয়াসলি নিতে হবে।    

তিনি বলেন, তিনটা বিশেষ ধরনের পে-স্কেল আছে, এটা রিকনসাইল করবে। অতএব আমার মনে হয়, একটু ধৈর্য ধরুক। অর্থের সংস্থান আছে, এখন যদি মনে করে যে, যেই পে-স্কেল আছে সেই পে-স্কেল আমরা বলে দেই, ওটাই থাকবে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। 

এখানে বাজেটের ব্যাপার আছে। অন্যান্য সেক্টর আছে আমাদের বাজেটে। পে-স্কেল ছাড়াও আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে অন্যান্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো দেখতে হবে।

জাতিসংঘের তিনটি সংস্থা একটি রিপোর্ট দিয়েছে, আমাদের দেশে প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ খাদ্য সংকটে এবং ১৬ লাখ শিশু অপুষ্টিতে ভুগবে একজন সাংবাদিকের এমন প্রসঙ্গ উত্থাপনের পর অর্থ উপদেষ্টা বলেন, ওরা যেটা দিয়েছে, ওদের কতগুলো ইন্টারন্যাশনাল নর্মস আছে। 

তবে বাংলাদেশের যে একেবারে হাঙ্গার এমন না। আপনি দেখবেন এই সেক্টরে কিন্তু আমরা মোটামুটি পার্শ্ববর্তী অনেক দেশের চেয়েও বেটার।        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়নে কমনওয়েলথ প্

1

শিক্ষার্থীদের এআই উদ্ভাবনে ঝলক: গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’

2

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে জমি রেজিস্ট্রেশন হওয়া উচিত : সি

3

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

4

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক বৈঠক: বিকেলে এনসিপি, সন্ধ্যা

5

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আজ ও আমাদের অনুপ্রেরণা: তারেক রহমান

6

আব্রামের সঙ্গে আনন্দঘন মুহূর্তে অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন

7

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প

8

বিএনপি ক্ষমতায় এলে নারীদের উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ: শামা ওব

9

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

10

ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হচ্ছে ‘বনলতা সেন’ নামভূমিকায় নাবিল

11

রেলওয়ের স্থবিরতা কাটাতে কাঠামোগত সংস্কারের দাবি জোরদার

12

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

13

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

14

আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ট্যাংক ও অস্ত্র মোতায়েন করছে

15

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধ

16

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই

17

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

18

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

19

৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পি

20