ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়ার আলম

ওশান নিউজ প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বিরুদ্ধে বিএনপি নেতা এমএ মালিকের মনোনয়ন বৈধ করে দিতে ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। 

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডিসি সারওয়ার আলম।

আজ ৭ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই দাবি করেন।  

সারওয়ার আলম বলেন, যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ১ টাকাও ঘুষ নিয়েছি, তাহলে আমি স্বেচ্ছায় আমার চাকরি ছেড়ে দেবো এবং যে কোনো শাস্তি মাথা পেতে নেবো। ১০ কোটি নয়, ১০ হাজার কোটি টাকা দিয়েও সারওয়ার আলমকে কেনা সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচনের প্রাক্কালে একটি নির্দিষ্ট মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে। এই ধরনের অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন সে আহ্বান জানান তিনি।  

ডিসি আরও বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভুয়া সংবাদ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, আমার কাজের ধরন ও জীবনযাপন সম্পর্কে আপনারা সবাই কমবেশি জানেন। তাই আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ শুধু মিথ্যাই নয়, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।সবশেষে তিনি একটি সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট নিবন্ধন

1

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

2

স্বাস্থ্যসেবা ছাড়া নারীর ক্ষমতায়ন অসম্পূর্ণ: পরিবেশ উপদেষ্ট

3

২৭ নভেম্বর ঢাকায় বসছে আইটিডি ২০২৫ আন্তর্জাতিক সম্মেলন

4

গিনেস রেকর্ডধারী অনার এক্স৯ডি আসছে বাংলাদেশের বাজারে

5

পাপের জন্ম, প্রতিশোধের প্রজ্বলন রোমহর্ষক এক গল্প আজ থেকে স্ট

6

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

7

অতীতের কলঙ্ক মুছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে: ইসি

8

সব টিভি চ্যানেলে প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতের অনুরো

9

ভোজ্যতেলের দাম বাড়ানো বেআইনি, সরকারের অনুমোদন ছিল না: বাণিজ্

10

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

11

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

12

ইমামরা দয়া নয়, ন্যায্য অধিকার ও মর্যাদা চায়: মুফতি আব্দুল হা

13

ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচনের ওপ

14

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

15

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

16

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

17

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

18

সুদানের আবেইতে সন্ত্রাসী হামলা: হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদ

19

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

20