ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচনের ওপর : লায়ন ফারুক

ওশান নিউজ প্রতিবেদক : আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান।   

আজ ১০ ডিসেম্বর বুধবার জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা মানবাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আইনের শাসন যথাযথভাবে ছিল না। রাষ্ট্র যখন জনগণের অধিকার নিয়ে আর কাজ করে না, তখনই মানবাধিকার লঙ্ঘিত হয়।  

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে আমরা একটি নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে উঠবে। যেখানে বৈষম্যহীনভাবে সকলে বাস করতে পারবে। আমরা যদি সকলে সুনাগরিকের দায়িত্ব পালন করতে পারি, তবেই বাংলাদেশ মানবাধিকারের একটি সর্বোচ্চ উদাহরণ হিসেবে বিশ্বের কাছে পরিচিত হবে।

তিনি আরও বলেন, অনেকেই বলছেন আসন্ন নির্বাচনে প্রার্থীরা পেশিশক্তির মাধ্যমে নিজের জন্য ভোট নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই ভোট প্রদান একটি নাগরিকের নিজ দায়িত্ব। ‘হ্যাঁ’ ভোট দেবেন নাকি ‘না’ ভোট দেবেন, সেটা আপনার সিদ্ধান্ত। 

আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আপনার যাকে ন্যায্য এবং যোগ্য মনে হবে, আপনি তাকেই ভোট দেবেন। সুতরাং আশা করছি, আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান জুয়েল, নির্বাহী প্রধান একে এম নুরুল আমিন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরীফুল ইসলাম প্রমুখ।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ প্রজন্ম ভিনদেশিদের দাদাগিরি মেনে নেবে না: মুজিবুর রহমান

1

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

2

পল্টনে সমমনা আট দলের পাঁচ দফা দাবির সমাবেশ শুরু

3

নানা অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করল মোহাম্মদপুর থানা পুলিশ

4

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

5

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

6

তারেক রহমানের অভ্যর্থনায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিটে উৎসবমুখর প

7

এশিয়া-প্রশান্তে চীনের প্রভাব রোধে অস্ট্রেলিয়া-ইন্দোনেশিয়ার ন

8

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার, কার্যকর ১ নভেম্বর

9

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

10

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

11

মেধাবীদের নেতৃত্বেই গড়বে আগামীর বাংলাদেশ : আমীর খসরু

12

৫৪ পতাকা হাতে প্যারাট্রুপার আকাশে, বাংলাদেশ গড়ল বিশ্ব রেকর্ড

13

উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা, গভীর নিম্নচাপ রাতেই স্থলভাগে আঘা

14

দেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

15

ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে উত্তাল ছাত্র-জনতার সমাবেশ

16

শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর স্মৃতিসৌধে রাষ্ট্রপতির গভীর শ্র

17

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত

18

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

19

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

20