ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী-২: বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ

ওশান নিউজ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

আজ ১৫ ডিসেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী বিভাগীয় জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর, সদস্য, নগর যুবদল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি), কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মনোনয়নপত্র উত্তোলন শেষে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, রাজশাহী সদর আসন ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত অবস্থানের এলাকা। জনগণের প্রত্যাশা ও সমর্থন নিয়ে মিজানুর রহমান মিনু এই আসনে বিজয় অর্জন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দলটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামের পর বিএনপি নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে। এই মনোনয়নপত্র উত্তোলন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি যোগ করবে।

নেতৃবৃন্দ জানান, মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে রাজশাহী-২ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে বিএমএ ক্যাডেটদের কমিশনপ্রাপ্ত

1

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

4

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

5

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে প্রস্তুত থাকতে আধুনিক প্রশিক্ষণের

6

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈত

7

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

8

বাংলাদেশ জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডা.শফিকুর রহমান

9

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

10

নির্বাচনে বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ ভোটার তালিকা

11

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

12

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্

13

পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ড. আনিসুজ্জাম

14

অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন ড. মুহাম্মদ ইউনূস

15

জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিযু

16

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১,৯৮৮ কোটি টাকা

17

জকসু নির্বাচন সামনে রেখে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষ

18

নির্বাচনের প্রস্তুতি চলছে, জাতির জন্য হবে ঐতিহাসিক মুহূর্ত:

19

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

20