ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

সেনাবাহিনী প্রধানের উপস্থিতিতে বিএমএ ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি অনুষ্ঠান সম্পন্ন

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইএসপিআর। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি তিনি কৃতী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্য বলেন, শপথ নেওয়ার মধ্য দিয়ে সদ্য কমিশন পাওয়া অফিসারদের ওপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। 

প্রধান অতিথি সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে তিনি মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শনের জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সব অফিসার, জেসিও, এনসিও, সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।  

কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট ১৮৪ জন অফিসার ক্যাডেট ও ৬০তম বিএমএ স্পেশাল কোর্সের ২০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।

কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে ১৮৩ জন পুরুষ ও ২১ জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছেন। আইএসপিআর আরও জানায়, কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার আজমাইন ইশরাক ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সেরা চৌকস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমন্ডিত ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। 

পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের পিতা-মাতা ও অভিভাবকরা নবীন অফিসারদের র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন: তথ্য ও সম্প্

1

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন প্রেরণা: পররাষ্ট্র উপদেষ্টা-হাইকম

2

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

3

হাদির জনপ্রিয়তাই সহ্য হয়নি, ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে :

4

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

5

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

6

২০ দলকে নিয়ে নতুন রাজনৈতিক জোট এনডিএফ এর আত্মপ্রকাশ

7

রাজশাহীতে ডিবির অভিযানে ৫ জুয়াড়ি আটক, উদ্ধার জুয়ার সরঞ্জামাদ

8

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

9

আদালতের জামিন আদেশ এক ক্লিকে কারাগারে পৌঁছবে, জানালেন আইন উপ

10

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

11

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

12

দায়িত্ব হস্তান্তর পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠক চলবে: প্রেস

13

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

14

বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান

15

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

16

তারেক রহমানের আহ্বানে সাড়া, চব্বিশের শহীদ পরিবারের বিএনপির স

17

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

18

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

19

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

20