ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

কোর্ট ফি’র ২০% আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে ঢাকা আইনজীবী সমিতির মানববন্ধন

ওশান নিউজ প্রতিবেদক : আদালতে বিভিন্ন কাজে কোর্ট ফি'র মাধ্যমে পরিশোধ করা অর্থের ২০ ভাগ আইনজীবী কল্যাণ তহবিলের দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি। আজ ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে এই মানববন্ধন করেন আইনজীবীরা।

মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা একত্রিত হয়েছি আইনজীবীদের প্রাণের দাবি যুক্তিযুক্ত দাবি নিয়ে। ইতোমধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে বর্তমান প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। 

সেখানে বিভিন্ন আদালতের মাধ্যমে যে কোর্ট ফি রাজস্ব আদায় হয় তার একটি টাকাও আজ পর্যন্ত কোনো সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেন নাই। এ যুক্তিযুক্ত দাবি জানানোর পরেও বিভিন্নভাবে তাল বাহানা করে কালক্ষেপণ করতেছেন। 

উপদেষ্টদের প্রতি দৃষ্ট আকর্ষণ করে বলতে চাই আপনারা অবশ্যই দেখেছেন, গতবছর  আদালতের মাধ্যমে কোর্ট ফির ১৭ হাজার কোটি ৬৭ লাখের ও বেশি টাকা জমা হয়েছে। এর ২০ ভাগ টাকা আইনজীবীদের দিতে হবে। 

যদি না দেওয়া হয় তাহলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি আমরা রাস্তায় নামি তাহলে আপনাদের আসন কেঁপে যাবে।  আপনারা ওই চেয়ারে বসার ক্ষমতা হারিয়ে ফেলবেন। 

হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাতের রাস্তায় নামতে বাধ্য করবেন না। পরবর্তী কর্মসূচি ঘোষণার পূর্বেই আপনারা অবশ্যই বার কাউন্সিলের ফান্ডে ২০ ভাগ টাকা অবশ্যই জমা দিবেন। 

পাশাপাশি ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে থেকে ঢাকা আইনজীবী সমিতির নিচে আইনজীবীদের গণ-স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা সনদ নম্বর ও মোবাইল নাম্বারসহ স্বাক্ষর করবেন।

মানববন্ধনে আরও  উপস্থিত ছিলেন, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ সাধারণ আইনজীবীরা।

মানববন্ধনে অংশ নিয়ে অন্যান্য বক্তারা, আইনজীবীদের কল্যাণে দ্রুত ২০ ভাগ অর্থ দেয়ার দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবেও বলে জানান ঢাকা আইনজীবী সমিতির নেতারা।

উল্লেখ্য, আদালতে জামিন পিটিশন, বেলবন্ড ও ওকালতনামা সহ বিভিন্ন দাপ্তরিক কাজে কোর্ট ফি মাধ্যমে রাজস্ব দেন আইনজীবীরা। কোর্ট ফি'র মাধ্যমে দেওয়া এসব অর্থ থেকে বাৎসরিক ২০ ভাগ অর্থ আইনজীবীদের কল্যাণ তহবিলে দেয়ার দাবিতে দেশব্যাপী মানববন্ধন করছেন আইনজীবীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শাপলা কলি’ প্রতীক হাতে এনসিপির আনন্দ মিছিল শহরজুড়ে

1

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

2

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

3

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

4

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্

5

প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল ভিভো ভি৬০ লাইট

6

হামলার তদন্তে নিষ্ক্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনক

7

জুলাই সনদ বাস্তবায়নে স্পষ্টতা আসছে দুই-তিন দিনের মধ্যে: ড. আ

8

প্রধান উপদেষ্টা ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দ

9

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

10

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

11

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

12

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

13

জনস্বাস্থ্যের স্বার্থে তামাক আইন সংশোধনে দ্রুততা চায় উবিনীগ

14

আধিপত্যবাদবিরোধী জুলাই চেতনায় আত্মপ্রকাশ করল ‘জাতীয় মুসলিম জ

15

থাইল্যান্ডে মিস ইউনিভার্স ২০২৫: মুকুটে মেক্সিকোর ফাতিমা বশ

16

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

17

মহান বিজয় দিবসে সাভারে শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

18

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্মরণীয়: প্রধান উপদেষ্টা

19

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজস্ব সিদ্ধান্

20