ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক:  মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণীকে সুস্থ রাখলেই মানুষ নিরাপদ সমাজ গড়ে উঠবে। মেডিকেল-ডাক্তার প্রয়োজন হবে না। 

গরু, ছাগল, হাঁস-মুরগি রোগমুক্ত থাকলে তা থেকে প্রাপ্ত খাদ্যও হবে নিরাপদ, আর নিরাপদ খাদ্যই মানুষের সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত ‘হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রাম ফর ফ্রেশ ভেটেরিনারি গ্র্যাজুয়েটস’-এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) উদ্যোগে ও অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশে ১৮ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে ৯ জন মেডিকেল ডাক্তার থাকা প্রয়োজন। 

অথচ প্রায় পাঁচ কোটি প্রাণীর জন্য প্রতিটি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করছেন। প্রতিটি উপজেলায় তাহলে কেন তিন-চারজন ভেটেরিনারিয়ান থাকতে পারবে না?

ভেটেরিনারি আইন সম্পর্কে উপদেষ্টা বলেন, ভেটেরিনারি আইন প্রায় প্রস্তুত, শিগগিরই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। ফিড আইন প্রণয়ন অত্যন্ত জরুরি, কারণ এ আইন ছাড়া প্রাণিখাদ্যকে নিরাপদ রাখা সম্ভব নয়।

দক্ষ ভেটেরিনারিয়ানদের আন্তর্জাতিক অঙ্গণে পাঠানোর বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দক্ষ ভেটেরিনারিয়ানদের বিদেশে পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও সম্মানের সঙ্গে কাজ করতে পারবে।

বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. সফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. বয়জার রহমান, অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সভাপতি সায়েম উল হক, বিসিএস লাইভস্টক ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. আ. মান্নান মিয়া প্রমুখ।                        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

1

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা অনু

2

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

3

বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছি : শিল্প উপদেষ্টা

4

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

5

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

6

গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তে ফিরলেন বহিষ্কৃত ৭ নেতা

9

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈত

10

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

11

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

12

রাজশাহী বিভাগে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

13

বিদ্যালয়ে পাঠদানে বিঘ্ন ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রাথম

14

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

15

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন

16

মহান বিজয় দিবসে রাজশাহীতে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের বার্তা দি

17

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

18

বিপুল সংখ্যক জামিন মঞ্জুরের ঘটনায় তিন বিচারপতির কাছে ব্যাখ্য

19

বিএনপিতে যোগদান আমার জন্য সম্মানের: রেজা কিবরিয়া

20