ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

ওশান নিউজ প্রতিবেদক : তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত। 

আজ ২০ ডিসেম্বর শনিবার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

আব্বাস বলেন, দেশের যারা ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো, কিন্তু মানুষরূপী শয়তান। এরা '৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা দেশের শান্তি চায় না। 

তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান। 

প্রথম আলো-ডেইলি স্টারসহ কয়েকটি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো, এরা কারা। এরা জাতির শত্রু। এদেরকে থামাতে হবে। তিনি আরও বলেন, আমরা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। কিন্তু আমাদের সহযোগিতা-তো নেওয়ার চেষ্টা না করে বরং দেশ বিরোধীদের সঙ্গে চলছেন। 

যখন অগ্নিসন্ত্রাস চলছে, মব চলছে তখন কোথায় আইনশৃঙ্খলা বাহিনী! উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা হচ্ছে। বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার সুযোগে অনেকে গণতন্ত্রের নামে মব সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে তুলছে বলে উল্লেখ করেন আব্বাস। বলেন, সরকারকে অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না। তার মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে বসে থাকবো। ২৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে। সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। 

দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে। শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে যারা অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ৬ আসনের মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

1

১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার পরিকল্পনা, আসামির জবানবন্দিতে

2

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

3

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

4

চট্টগ্রামে ৪১% ট্যারিফ বৃদ্ধি, ব্যবসায়ীদের ভরসা এখন মোংলা বন

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

বাংলা রকের মহারাজাকে স্মরণে: মগবাজারে গড়ে উঠছে আইয়ুব বাচ্চু

7

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

8

টিএফআই সেলে গুম: সাবেক প্রধানমন্ত্রীসহ ১৭ জনের বিরুদ্ধে অভিয

9

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

10

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

11

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসে আগুন লাগিয়ে প্রতিবাদ বিক্ষুব

12

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন শাকিব খান

13

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

14

অন্তর্বর্তী সরকারের কাজ জনগণের স্বার্থ রক্ষা কোনো দলীয় স্বার

15

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

16

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

17

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

18

আজ বেলা ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের কার্যক্রম

19

খালেদা জিয়ার জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

20