ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে বড় রদবদল এনেছে সরকার। 

এর অংশ হিসেবে দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। 

শনিবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে।

এর মধ্যে ঢাকার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। তিনি বর্তমান ডিসি তানভীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন। 

গত বছরের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদকে ঢাকার ডিসি করা হয়েছিল। ওইদিন ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন নিয়োগপ্রাপ্ত ও বদলিকৃত জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন

বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান : নোয়াখালী

কুষ্টিয়ার ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন : হবিগঞ্জ

ভোলার ডিসি মো. আজাদ জাহান : গাজীপুর

বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম : ঢাকা

সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম : গাইবান্ধা

খুলনার ডিসি মো. তৌফিকুর রহমান : বগুড়া

এ ছাড়া নয়জন নতুন কর্মকর্তাকে প্রথমবারের মতো ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন :

সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ : বরগুনা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সচিব (উপসচিব) মো. আমিনুল ইসলাম : সিরাজগঞ্জ

বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মো. আব্দুল্লাহ আল মাহমুদ : মাগুরা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ : পিরোজপুর

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পাবনার জোনাল সেটেলমেন্ট অফিসার আফরোজা আখতার : সাতক্ষীরা

ফেনীর স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন : বাগেরহাট

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব আ স ম জামশেদ খোন্দকার : খুলনা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. ইকবাল হোসেন : কুষ্টিয়া

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান : ভোলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে এই পদায়নগুলো করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব কেন বাতিল হলো, ব্যা

2

ভিভো ভি৬০ লাইট: টার্বো প্রসেসরে নির্বিঘ্ন গেমিং

3

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহিদ ওসমান

4

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একমাস বৃদ্ধি

5

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

6

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমে প্রার্থিতা বাতিল হবে: নাহিদ

7

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

8

খালেদা জিয়ার বিদেশযাত্রা না হলে দ্রুত দেশে ফিরবেন তারেক রহমা

9

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

10

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার

11

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৬০,৮০২ টন গম

12

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সৌজন্

13

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উষ্ণ শুভেচ্ছা ব

14

সংবাদপত্র ও বেসরকারি চ্যানেলের জন্য সরকারি সুবিধা বাড়ছে : তথ

15

বড়দিনে নিরাপত্তার স্বার্থে ঢাকায় সব ধরনের আতশবাজি ও ফানুস নি

16

১৭ বছর পর প্রথমবার গুলশানের বিএনপি কার্যালয়ে তারেক রহমান

17

দেশে স্বর্ণের রেকর্ড দাম ভরি প্রতি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা

18

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

19

২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বিপিএল, ফাইনাল ২৩ জানুয়ারি ঢাক

20