ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও একমাস বৃদ্ধি

ওশান নিউজ প্রতিবেদক : ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগে নির্ধারিত ৩১ ডিসেম্বরের পরিবর্তে এখন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে। 

আজ ২৮ ডিসেম্বর রোববার এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বাড়ানো হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ করবছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ৪২ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন। 

এর মধ্যে ২৬ লাখের বেশি করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ এখনও প্রায় ১৫ থেকে ১৬ লাখ করদাতা রিটার্ন জমা দেননি। এনবিআর জানায়, প্রতিদিনই নতুন নতুন করদাতা অনলাইনে নিবন্ধন করছেন। বর্তমানে দৈনিক গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমার জন্য নিবন্ধন করছেন।

এ বছর থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। রিটার্ন দাখিলের সময় কোনও কাগজপত্র বা দলিলাদি আপলোড করতে হচ্ছে না; শুধু প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই হচ্ছে। 

এতে করে অনলাইনে রিটার্ন দাখিলের আগ্রহ আরও বাড়বে বলে আশা করছে এনবিআর। চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। 

তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা। 

করদাতার তরফে তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এবছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশির ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলেও তার পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি তথ্য দিয়ে বিদেশে বসেই ই-রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে।

বর্তমানে কোনও নথি বা দলিলাদি আপলোড ছাড়াই অনলাইনে রিটার্ন দেয়া যাচ্ছে, ব্যাংকিং সেবার যে কোনও মাধ্যম বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে আয়কর পরিশোধ করে সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয় ই-রিটার্ন দাখিলের স্বীকারপত্র পাচ্ছেন করদাতারা।

ই-রিটার্ন সংক্রান্ত যে কোনও সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার চালু করেছে। এ সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। তাছাড়া সারাদেশের সব কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প-ডেস্ক থেকেও সহায়তা মিলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিস্তানের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সে ভয়াবহ আগুন

1

ছেলেকে সঙ্গে নিয়ে ভূতের সাজে হাজির শাবনূর, মুগ্ধ ভক্তরা

2

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

3

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

4

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল ঘোষণ

5

সরকার কিনছে এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল, খাদ্য মজুত বাড়ানোর উ

6

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্র

7

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

8

এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার

9

অস্ট্রেলিয়ার সঙ্গে এফওসি বৈঠকে ভিসা ও কর্মসংস্থানের প্রস্তাব

10

দেশে প্রথমবারের পোস্টাল ব্যালট বিশ্বজুড়ে রোল মডেল হতে পারে:

11

ঢাবিতে ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রতিনিধি সম্মেলন ২০২৫

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

ঢাকাসহ চার জেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে বিজিবি

14

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

15

তরুণদের রক্ষায় দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউ

16

সালমান শাহের মৃত্যু: হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ

17

১২ লাখ টাকায় সালমান শাহ হত্যার পরিকল্পনা, আসামির জবানবন্দিতে

18

এলপিজির দাম হ্রাস, ১২ কেজিতে কমেছে ২৬ টাকা

19

বিমানবন্দর থেকে নিরাপত্তা প্রটোকলে গুলশানে পৌঁছালেন ডা. জুবা

20