ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

টেলিকম সেক্টরে বেড়েই চলেছে সাইবার হুমকি ও নতুন প্রযুক্তির ঝুঁকি

ওশান নিউজ প্রতিবেদক : গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি’র সিকিউরিটি বুলেটিনের সর্বশেষ অধ্যায়ে ২০২৫ সালের টেলিকম সাইবার নিরাপত্তা পরিস্থিতি ও ২০২৬ সালের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ২০২৫ সালে এপিটি কার্যক্রম, সাপ্লাই চেইন আক্রমণ, ডিডিওএসের মাধ্যমে নেটওয়ার্ক ব্যাহত করা এবং সিম-নির্ভর প্রতারণা টেলিকম অপারেটরদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বরং নতুন প্রযুক্তির বিস্তারের ফলে এসব পুরোনো হুমকির সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ধরনের ঝুঁকি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে টেলিকম অপারেটররা মূলত চার ধরনের হুমকির মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি)নির্ভর আক্রমণ, যেখানে দীর্ঘমেয়াদে গোপনে নেটওয়ার্কে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। 

পাশাপাশি জটিল ভেন্ডর ইকোসিস্টেমে থাকা সাপ্লাই চেইনের দুর্বলতা ব্যবহার করেও কোর নেটওয়ার্কে হামলা চালানো হয়েছে। এ ছাড়া ডিডিওএস আক্রমণ নেটওয়ার্কের সক্ষমতা ও পরিষেবা ব্যাহত করেছে এবং সিম-নির্ভর প্রতারণা আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়িয়েছে।

ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্কের তথ্য টেলিকম খাতে সাইবার ঝুঁকির ব্যাপকতা স্পষ্টভাবে তুলে ধরেছে। নভেম্বর ২০২৪ থেকে অক্টোবর ২০২৫ সময়কালে ১২.৭৯ শতাংশ ব্যবহারকারী ওয়েবভিত্তিক সাইবার হুমকির মুখে পড়েছেন এবং ২০.৭৬ শতাংশ ব্যবহারকারী ডিভাইসভিত্তিক হুমকির শিকার হয়েছেন। 

একই সময়ে বিশ্বজুড়ে ৯.৮৬ শতাংশ টেলিকম প্রতিষ্ঠান র‍্যানসমওয়্যার হামলার শিকার হয়েছেন। ২০২৫ সালে এই হুমকির প্রভাব টেলিকম খাতের ৩২.১৮ শতাংশ উইন্ডোজ ব্যবহারকারী এবং ২৭.৮১ শতাংশ ম্যাকওএস ব্যবহারকারীর ওপর পড়েছে, অর্থাৎ বিভিন্ন প্ল্যাটফর্মেই সাইবার অপরাধ টেলিকম খাতে আর্থিক ও পরিচালনাগত ক্ষতির ঝুঁকি তৈরি করে চলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টেলিকম খাত যখন দ্রুত উন্নয়নের ধাপ পেরিয়ে বড় পরিসরের দিকে যাচ্ছে, তখন নতুন সুযোগের সঙ্গে ২০২৬ সালে পরিচালনাগত ঝুঁকিও বাড়বে। বিশেষ করে তিনটি ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। 

এর মধ্যে রয়েছে এআই-নির্ভর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, যেখানে স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার ভুল কনফিগারেশন বড় সমস্যায় রূপ নিতে পারে; পোস্ট-কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, যেখানে তড়িঘড়ি করে প্রযুক্তি চালু করলে সামঞ্জস্য ও পারফরম্যান্সজনিত জটিলতা দেখা দিতে পারে, এবং ফাইভজি থেকে স্যাটেলাইট সংযোগ (এনটিএন), যার মাধ্যমে সেবার পরিসর বাড়ালেও নতুন নির্ভরতা ও ঝুঁকির সম্ভাবনা রয়েছে।

ক্যাসপারস্কি জিআরইএটি (GReAT) দলের সিনিয়র সিকিউরিটি গবেষক লিওনিদ বেজভারশেঙ্কো বলেন, ২০২৫ সালে যে হুমকিগুলো টেলিকম খাতে প্রাধান্য পেয়েছে এপিটি ক্যাম্পেইন, সাপ্লাই চেইন আক্রমণ ও ডিডিওএস হামলা সেগুলো হঠাৎ করে উধাও হয়ে যাবে না। 

বরং এখন এসব হুমকি এআই অটোমেশন, কোয়ান্টাম-রেডি ক্রিপ্টোগ্রাফি ও স্যাটেলাইট ইন্টিগ্রেশনের মতো নতুন প্রযুক্তিগত ঝুঁকির সঙ্গে মিলিত হচ্ছে।  আমরা মনে করি, অপারেটরদের জন্য জরুরি হলো পরিচিত হুমকির বিরুদ্ধে শক্ত প্রতিরক্ষা বজায় রাখা এবং নতুন প্রযুক্তি চালুর প্রথম দিন থেকেই নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

1

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

2

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মো

3

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

4

কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, ৪৫ জন উদ্ধার

5

১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ

6

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

7

ঢাকায় একদিনে গ্রেপ্তার ১৩১ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্

8

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্মরণীয়: প্রধান উপদেষ্টা

9

রমজানে পুষ্টি ভার্সেস অব লাইট–সিজন ২ কোরআন তিলাওয়াত প্রতিযো

10

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

11

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

নবীন-প্রবীণের ঐক্যেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র : শারমীন

14

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

15

জাহানারার অভিযোগে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে পদক্ষেপ নেবে:

16

দেশ ও জাতির জন্য কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অব্যাহত থাকবে:

17

সারজিসকে সমর্থন, পঞ্চগড়-১ থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

18

পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট দলের সমাবেশ আজ

19

এই সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন

20