ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

পিআর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদে: মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে।

তিনি বলেছেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। এখন যদি পিআর দেওয়া হয়, জনগণ বুঝবেই না এটা কী?

আজ ১৩ অক্টোবর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে। যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। পাশাপাশি চার কোটি বেকারের সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, দেড় বছরের মধ্যে এই সংকটের সমাধান সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খ্রিষ্টান ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট ফাদার আলবার্ট রোজারিও। সঞ্চালনা করেন বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের সাধারণ সম্পাদক অনিল লিও কস্তা।

সভায় আরও বক্তব্য রাখেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’ রোজারিও, কোর দ্য জুট ওয়াকস্-এর পরিচালক রীতা রোজলিন কস্তা, দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর চেয়ারম্যান প্রতাপ অগাস্টিন গোমেজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, বিএনপি ধর্মবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সুশীল বড়ুয়া, দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (ঢাকা)-এর প্রেসিডেন্ট মাইকেল গোমেজ, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি মৃগেন হাগিদক, মন্টু পিটার রোজারিও, ফনিন্দ্রনাথ কর্মকার ও জ্যাকশন পিউরিফিকেশন, হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক পাস্টর আনোয়ার হোসেন, ওয়াইএমসিএ-এর প্রেসিডেন্ট বাবলু ডেভিড গোমেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক চন্দন জাকারিয়াস গোমেজ, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের যুগ্ম সম্পাদক লুইস গোমেজ ও শীতল রিবেরু, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক মিসেস জজলিন গোমেজ, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি এভারিস রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান ফোরামের ভাইস চেয়ারম্যান স্বপন হালদার, দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লিমিটেড-এর সেক্রেটারি পেপিলন পিউরিফিকেশন, বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের যুগ্ম সম্পাদক প্রশান্ত পিউরিফিকেশন, বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ক্রীড়া সম্পাদক এরিক ডি’ কস্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য পলাশ পিরিচ, বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মিসেস আইভি সিং, সাংস্কৃতিক সম্পাদক স্টিভ যোসেফ কস্তা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি এলবাট রিপন বল্লভ, বাংলাদেশ প্রাক্তন সেমিনারিয়ান ফোরামের সভাপতি মিলন আই গোমেজ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি বার্নাড পলাশ দাস প্রমুখ।                                                                       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

1

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

2

জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ সর্বজনীন পেনশন স

3

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

4

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খা

5

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

6

ভুল তথ্য ও গুজব মোকাবিলায় আঞ্চলিক সম্মিলিত পদক্ষেপের আহ্বান

7

জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক দল ‘অপরাজেয় বাংলা’র যাত্রা

8

ইসলামী ছাত্রশিবির এখন ছাত্রসমাজের অভিভাবক : জামায়াতের আমির

9

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

10

নির্বাচনের আগেই দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

11

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

12

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত

13

জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশে ঐকমত্য দেখাল কমিশন

14

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

15

সাগর-রুনি হত্যা: ধীরগতি তদন্তে হাইকোর্ট ক্ষুব্ধ, সময় বৃদ্ধি

16

এশিয়ান যুব গেমসে তিন ডিসিপ্লিনে পদক প্রত্যাশা করছে বাংলাদেশ

17

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো জামায়াতে

18

চার নারীর অবদানের স্বীকৃতি, বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধ

19

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর ব

20