ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভুল তথ্য ও গুজব মোকাবিলায় আঞ্চলিক সম্মিলিত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

ওশান নিউজ ডেস্ক : সাইবার নিরাপত্তা, ভুল তথ্য এবং গুজবের চ্যালেঞ্জ মোকাবিলায় কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)-এর সদস্য দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, সাইবার নিরাপত্তা, ভুল তথ্য এবং গুজবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সম্মিলিত পদক্ষেপগুলো স্পষ্টভাবে বাস্তবায়ন করতে হবে এবং এ বিষয়ে সিএসসির পদক্ষেপের অপেক্ষায় আছি।

নয়াদিল্লিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম বৈঠকে বাংলাদেশের হয়ে ড. খলিলুর রহমান এ সব কথা বলেন। বৈঠকে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এই সম্মেলন আয়োজন এবং বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।

খলিলুর রহমান উল্লেখ করেন, সিএসসির কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অংশগ্রহণ অব্যাহত রয়েছে এবং ঢাকা সার্বভৌমত্ব, সমতা, ভৌগোলিক অখণ্ডতা ও হস্তক্ষেপ না করার নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, কনক্লেভের পাঁচটি মূল স্তম্ভ যৌথ নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও সদস্য রাষ্ট্রগুলোর অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করতে অপরিহার্য। সমুদ্র নিরাপত্তা, জলদস্যুতা ও সংগঠিত সামুদ্রিক অপরাধ দমন, সন্ত্রাসবাদ দমন এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকার ওপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

তিনি চরমপন্থীদের সহিংসতার বিরুদ্ধে ঢাকার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের ধারাবাহিকভাবে নিন্দা জানিয়ে আসছে এবং সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

দ্রুত ডিজিটালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের কারণে সাইবার অপরাধ বড় আঞ্চলিক উদ্বেগে পরিণত হয়েছে বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, বাংলাদেশে সাইবার নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি বলেন, আমাদের দেশ ভুল তথ্য এবং গুজবের অবিরাম আক্রমণের মুখোমুখি হচ্ছে এবং নাগরিকদের নিরাপত্তার জন্য সাইবারস্পেস, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি সুরক্ষিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

খলিলুর রহমান জোর দিয়ে বলেন, উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল জাতীয় প্রচেষ্টা যথেষ্ট নয়। বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবে যৌথ স্বার্থ এবং সুবিধাগুলো অনুসরণ করার সময় পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ জোরদার করার জন্য সিএসসি সদস্যদের আহ্বান জানান তিনি।

তিনি একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে এবং সাধারণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা কোনো বহিরাগত বা অভ্যন্তরীণ শক্তিকে আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণকে চ্যালেঞ্জ করার সুযোগ দিতে পারি না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পুনরায় নিশ্চিত করেন, জটিল ও পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সিএসসি সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা ও উন্মুক্ততার ভিত্তিতে অভিন্ন অবস্থান খুঁজে বের করতে বাংলাদেশ প্রস্তুত।

সবশেষে খলিলুর রহমান আশা প্রকাশ করে বলেন, কনক্লেভ একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপাক্ষিক সংস্থায় পরিণত হবে, যা উন্মুক্ত আঞ্চলিকতার দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হবে।

গতকাল বুধবার ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের তথ্যানুযায়ী খলিলুর রহমান ভারতের দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের উত্তেজনা শহীদ মিনারে, মঞ্চে মার্চ টু যমুনা

1

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

2

কম্বোডিয়ার সীমান্ত সংঘাতের মাঝেই থাইল্যান্ডে পার্লামেন্ট বিল

3

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের সৌজন্য সাক্

4

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

5

রানির সাজে আলোড়ন সৃষ্টি করলেন শবনম বুবলী

6

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূ

7

নির্বাচিত হলে লাকসামকে জেলায় উন্নীত করার অঙ্গীকার: আবুল কাল

8

বরগুনার ডিসি শফিউল আলম এখন ঢাকার জেলা প্রশাসক

9

ভি৬০ লাইট: এক ফ্রেমে ঋতুর চার রঙ

10

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের জরুর

11

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে প্রধান উপদেষ্টার

12

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

13

ঢাকার বাজারে সবজি-ডিম-মুরগি-মাছের দামে স্বস্তির ছোঁয়া

14

নভেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে সব নতুন বই: গণশি

15

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

16

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

19

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

20