ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩ প্রাণ

ওশান নিউজ ডেস্ক : মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সোনোরা অঙ্গরাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) বিকেলে হার্মোসিলো শহরের কেন্দ্রস্থলে ওয়াল্ডোস নামের একটি সুপারমার্কেটে এই বিস্ফোরণ ঘটে। 

এতে আরও ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সোনোরা অঙ্গরাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন,  দুঃখজনকভাবে নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহতদের হার্মোসিলোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। 

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটিকে কোনো আক্রমণ বা সহিংস কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দুর্ঘটনাজনিত বিস্ফোরণ হতে পারে। এমন সময় ঘটনাটি ঘটেছে যখন মেক্সিকোতে ‘ডে অব দ্য ডেড’ উৎসব পালিত হচ্ছিল। এদিন দেশটির মানুষ তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করেন।

গভর্নর ডুরাজো বলেন, আমি একটি বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি, যাতে ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করা যায়। 

কেউ একা এই বেদনার মুখোমুখি থাকবে না। ঘটনার পরপরই জরুরি সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে উদ্ধার ও সহায়তায় অংশ নেন, ফলে বহু প্রাণ রক্ষা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট  ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। এক্সে দেয়া বার্তায় তিনি জানান, আমি সোনোরা গভর্নর ডুরাজো সঙ্গে যোগাযোগ করেছি এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছি। 

স্বরাষ্ট্র সচিব রোজা আইসেলা রদ্রিগেজকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি বিশেষ দল পাঠানোর নির্দেশও দিয়েছি।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর ওয়াল্ডোস সুপারমার্কেটের সামনের অংশ পুড়ে কালো হয়ে গেছে এবং জানালাগুলো উড়ে গেছে। 

স্থানীয় পত্রিকা এল ইউনিভার্সাল জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ২টার দিকে এই বিস্ফোরণ ঘটে। এরপর আগুন ছড়িয়ে না পড়ে তাই আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করে দেয়া হয়।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারের বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্প

1

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

2

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্ম

3

আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ প্লাটুন বিজিবি ঢাকায় মোতায়েন

4

বংশালে পাঁচতলা ভবনের ধসে নিহত ৩, আহতদের হাসপাতালে ভর্তি

5

চমেক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব: স্বাস্থ্য উপদেষ্টা

6

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

7

নির্বাচন কমিশনের তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’

8

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা

9

১৯ অক্টোবর থেকে জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক

10

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

11

দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকদের ভূমিকা অপরিসীম: খাদ্য উপদেষ্ট

12

বিএনপির রাজনীতিতে নতুন মুখ: যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্

13

তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাথমিক ও গণশিক্

14

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পে

15

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে :

16

দেশের সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো খেলোয়াড়দের বড় মঞ্চ শুরু আজ

17

১০ কোটি নয়, ১০ হাজার কোটিতে ও আমাকে কেনা যাবে না: ডিসি সারওয়

18

জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জ

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20