ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

চমেক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব: স্বাস্থ্য উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : ফেব্রুয়ারির নির্বাচনের আগে সীমিত সময়ের মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। 

১২ ডিসেম্বর শুক্রবার এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন, ক্যাথল্যাব উদ্বোধন এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন পর্যালোচনার পর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে যতটুকু সম্ভব, চট্টগ্রামের চিকিৎসাসেবা উন্নয়নে কাজ করে যাবেন। তিনি বলেন, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ছেলেমেয়েদের নার্সিং শিক্ষায় আগ্রহ কম হওয়ায় দেশের অন্যান্য অঞ্চল থেকে নার্স এনে এখানে নিয়োগ দিতে হয়। 

নার্সিংকে সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নূরজাহান বেগম বলেন, চট্টগ্রামে ধনী মানুষের সংখ্যা বেশি, ফলে চিকিৎসা খাতে সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষের অংশগ্রহণে আরও উদ্যোগ নেওয়া সম্ভব। 

মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবায় যেভাবে অবদান রাখছে তা অনুসরণীয় বলে মন্তব্য করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। 

হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। 

হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা. হাসানুজ্জামান ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তদন্তের নির্দেশ ক্ষতিগ্রস্ত পরিবার

1

২০২৬ বিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড বৃদ্ধি, চ্যাম্পিয়ন পাবে ৫

2

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

3

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির সাবেক মন্ত্রিসহ ১৭ জন

4

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

5

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

6

আরও আট দেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করছে নির্বা

7

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

8

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

9

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

10

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর ফুলেল শ

11

ওসমান হাদির পরিবারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোচ্চ চিকিৎ

12

হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে আগামীর নির্বাচনে: জামায়াত আম

13

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল নির্বাচন কমিশ

14

শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান ইনকিলাব

15

নির্বাচনী রাতে এআই অপব্যবহারের শঙ্কা প্রকাশ করলেন সিইসি

16

‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব নতুন পে-স্কেলে

17

তত্ত্বাবধায়ক সরকার ফিরানোর আপিলের ৫ম দিনের শুনানি শুরু

18

কোর্ট ফি’র ২০% আইনজীবী কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে ঢাকা আইনজ

19

ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রেসক্লাবের সামনে, রোবব

20