ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর ১৭ অক্টোবর

ওশান নিউজ প্রতিবেদক : জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ১৫ অক্টোবরের (বুধবার) পরিবর্তে ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১১ অক্টোবর শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে ১৫ অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে।
বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনএসডিএ’র কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত

1

খাদ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের গুরুত্বপূর্ণ

2

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

3

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

4

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

5

জুলাই গণঅভ্যুত্থানকে প্রেরণা দিয়েছে আবরার ও ফাহাদের শাহাদত:

6

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, দেশজুড়ে তৎপর নিরাপত

7

ত্রয়োদশ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার

8

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

9

৩ দফা দাবিতে মার্চ টু সচিবালয়: শহিদ মিনারে হাজার হাজার শিক্ষ

10

প্রতারণা ও মারধরের মামলায় তুরিন আফরোজ গ্রেপ্তার

11

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

12

ইতালি সফর সম্পন্ন করে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

13

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

14

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

15

নির্বাচন পেছাতে এখন ওরাই পাগল হয়ে গেছে: চরমোনাই পীর

16

তেজগাঁও কলেজে সহপাঠীর হত্যার প্রতিবাদে ফার্মগেটে শিক্ষার্থী

17

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

18

ওসমান হত্যাকারীর গ্রেপ্তার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা চাইল

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20