ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

নভেম্বরে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

ওশান নিউজ প্রতিবেদক : সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে দেখা গেছে  নতুন উল্লম্ফন। গত মাসে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, অর্থাৎ পৌনে ৩ বিলিয়ন ডলারের বেশি। 

দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। আজ ১ ডিসেম্বর সোমবার  বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৬৯ কোটি ডলার, যা প্রায় ৩১ শতাংশ বেশি। গত নভেম্বরে (২০২৫) দেশে এসেছিল ২২০ কোটি ডলার। 

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতি রেমিট্যান্স আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ এবং অক্টোবরে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার। 

চলতি অর্থবছরে প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) এক হাজার ৩০৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলারের (১৩ দশমিক ০৩ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ৬০ হাজার কোটি টাকা।

গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। 

২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। সংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক এই বৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে, বিশেষভাবে ডলারের জোগান ও বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা আনছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শেখ হাসিনার অবস্থান, সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত : এস

1

নির্বাচনের দিনেই গণভোট সরকারের সিদ্ধান্ত মেনে নিল জামায়াত নে

2

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

3

রাজকীয় ব্রাইডাল লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

4

বিজিবি দিবসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিতে ৭২ সদস্য পদকপ্রাপ

5

রাজশাহী পুলিশে নতুন মুখ: আরএমপির কমিশনার জিল্লুর, জেলার এসপি

6

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

7

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেবা সাময়িক বন্ধ

8

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

9

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের

10

নারীর নেতৃত্বে নতুন অধ্যায়: জাপানে প্রধানমন্ত্রী হলেন সানায়ে

11

আইটেল নিয়ে এলো 'আইটেল হোম'

12

লঞ্চ সংঘর্ষের ঘটনায় কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ করল নৌপরিবহন মন

13

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে বান্দরবান থেকে দুই পর্ন তারকা গ

14

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

15

রাষ্ট্র ও ইতিহাসের গতিপথে বিচারকদের অভিমত অনন্য ভূমিকা রাখে:

16

ইসিকে সুষ্ঠু নির্বাচনের জন্য জামায়াতের ১৮ দফা দাবি

17

৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পি

18

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ

19

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

20