ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী হাসপাতালে হাদির মরদেহ, শুরু ময়নাতদন্ত

ওশান নিউজ প্রতিবেদক : মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের লক্ষ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। 

এমনকি সেখানে নিয়ে ময়নাতদন্ত কার্যক্রমও শুরু হয়েছে। আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এসময় আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নিরাপত্তা দিতে দেখা গেছে।

সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি (ঢাকা মেট্রো-শ ১১-৪৯৫৪) ব্যবহার করে ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পৌঁছানো হয়। 

সেখানে প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ আবারও আগের স্থানে, অর্থাৎ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে। জানা গেছে, ময়নাতদন্ত শেষে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ ওসমান হাদির মরদেহ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে। 

এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শুক্রবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার কফিন দেশে পৌঁছায়। 

এরপর মরদেহ সংরক্ষণের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। শহীদ ওসমান হাদির মৃত্যু ঘিরে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। সহযোদ্ধা ও সমর্থকরা দ্রুত বিচার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে আসছেন।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণফোরাম জুলাই সনদে স্বাক্ষর করল, জাতীয় ঐক্যমতের পথে আরেক ধাপ

1

পিআর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আগামী সংসদে: মির্জা ফখরুল

2

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত: নভেম্বরে আলাদা গণভোট চায় দলটি

3

নির্বাচন পেছাতে এখন ওরাই পাগল হয়ে গেছে: চরমোনাই পীর

4

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

5

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

6

বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নে মানুষের অধিকার নিশ্চিত করতে

7

মধ্যরাতে বড় প্রশাসনিক রদবদল: ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়ো

8

চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল : ডা. জ

9

দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ভর করছে আসন্ন নির্বাচনের ওপর:

10

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

11

মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রিয় নেত্রীর শেষ বিদায়ে মানুষের ঢল

12

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূতকরণের ক্ষতির গুজব ভিত্তিহীন: অর্থ

13

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

14

জলবায়ু মোকাবিলায় বাড়তি অর্থায়ন ও প্রযুক্তি চাই: এশিয়া-প্যাসি

15

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদে গণভোটের সম্ভাবনা: সালাহউদ্

16

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

17

১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জব্দ

18

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20