ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

লড়াইয়ের সঙ্গে ধবলধোলাই, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ের কীর্তি ভারতের

ক্রীড়া প্রতিবেদক :  দিল্লিতে পাঁচ দিনের টেস্ট গড়াল শেষ দিনে, তবে ভাগ্যের চাকা ঘুরল না ওয়েস্ট ইন্ডিজের। লড়াই করেও ৭ উইকেটে হেরে ইনিংস পরাজয় এড়ালেও সিরিজ বাঁচাতে পারেনি তারা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে রেকর্ড গড়ল ভারত। শুভমান গিল টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পেলেন।
এই জয়ের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ টেস্ট সিরিজ জয় করল ভারত। একই সঙ্গে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টানা ৬ টেস্ট সিরিজে হারের লজ্জায় ডুবল ক্যারিবীয়রা, ধারার সূচনা হয়েছিল ড্যারেন স্যামির অধিনায়কত্বে, এখন তিনি দলের কোচ।আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) টেস্টের পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৫৮ রান, হাতে ৯ উইকেট। রাহুল ও সাই সুদর্শনের জুটিতেই জয় নিশ্চিত ছিল। যদিও সুদর্শন ৩৯ রানে রোস্টন চেজের দুর্দান্ত ক্যাচে আউট হন, আর গিল ফেরেন ১৩ রানে। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন লোকেশ রাহুল।প্রথম ইনিংসে ভারত ৫ উইকেটে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে। ব্যাট হাতে যশস্বী জয়সওয়াল ১৭৫, অধিনায়ক শুভমান গিল অপরাজিত ১২৯ ও সুদর্শন ৮৭ রান করেন। জবাবে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। বল হাতে কুলদীপ যাদব নেন ৫ উইকেট।
ফলো-অন করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে দেখায় ভিন্ন চিত্র। দিল্লির ব্যাটিং-বান্ধব উইকেটে জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপ (১০৩)-এর শতরানে প্রতিরোধ গড়ে তারা। ৫১ বছর পর ভারতের মাটিতে একই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারের শতরান দেখা গেল।
তবে কুলদীপের স্পিনে আবারও ভেঙে পড়ে লোয়ার অর্ডার। শেষদিকে জাস্টিন গ্রিভস (৫০) ও জেইডেন সিলস (৩২)-এর জুটিতে ৭৯ রান যোগ করলেও তাতে ত্রাণ মেলেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩৭০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারায় তিন উইকেট। যশস্বী ৮ রানে ফেরেন, কিন্তু রাহুলের শান্ত ইনিংসে জয় নিশ্চিত হয় শেষ দিনে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা: ইসির সঙ্গে আইন-শৃঙ্খলা বা

1

আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণাত্মক সেমিনার অনু

2

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না: এটিএম আজহার

3

লাইভে আর্তচিৎকার, স্বামীর নির্যাতনের শিকার সানজিদা রিন্টু বল

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

পানি বণ্টনে ন্যায় ও সহযোগিতা চাই: জেনেভা কনভেনশনে বাংলাদেশের

6

জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ডের ৬৫তম সভায় টেকসই উন্নয়নে

7

শাহজালাল বিমানবন্দরে পৌঁছালো শরিফ ওসমান হাদির মরদেহ

8

জাতিসংঘের মানবাধিকার প্রধান হুমা খানের সঙ্গে জামায়াত আমিরের

9

ঢাকা চেম্বারে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ শীর্ষক আলোচন

10

ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এনসিপি

11

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

12

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

13

দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন প্রেরণা: পররাষ্ট্র উপদেষ্টা-হাইকম

14

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

15

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা আজ

16

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

17

রাজশাহীতে তিনদিনব্যাপী কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে

18

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

19

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্ম

20