ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভূমি বিরোধ নিরসনে সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব

ওশান নিউজ প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বাংলাদেশে ভূমি বিরোধ একটি দীর্ঘদিনের ও জটিল সামাজিক সমস্যা। ভূমিকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও সহিংসতা আজ নীরব সংকটে পরিণত হয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নকে ব্যাহত করছে। 

এ থেকে পরিত্রাণের জন্য এবং ভূমি বিরোধ কমাতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ তাৎপর্যপূর্ণ। আজ ২১ ডিসেম্বর রোববার রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সিমেনার হলে ১৪১ তম ‘সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সে’র সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

৫২ দিনব্যাপী প্রশিক্ষণে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর প্রশিক্ষণের আয়োজন করে।

সিনিয়র সচিব বলেন, সঠিক জরিপ ও নির্ভুল রেকর্ড থাকলে জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা কমে আসে। এতে একদিকে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পায়, অন্যদিকে রাষ্ট্রের বিচারব্যবস্থার ওপর চাপও হ্রাস। 

তিনি বলেন, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ট্রেনিং আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জিআইএস, জিপিএস, ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ করে তোলে। এর ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পায়।

সিনিয়র সচিব বলেন, সার্ভে ও সেটেলমেন্টের কাজ গুলো যথাযথভাবে সম্পাদনের জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা থাকা অপরিহার্য। ভূমি প্রশাসন ব্যবস্থায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এছাড়া সক ক্ষেত্রে দেশ প্রেম ও পেশাদারিত্ব বাড়াতে হবে। 

তিনি আরো বলেন, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, ন্যায্য বণ্টন ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের ভূমিকা অপরিসীম। বিশেষত বাংলাদেশে ভূমি-সংক্রান্ত বিরোধ, অনিয়ম ও জটিলতার সমস্যা সমাধানে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক  (গ্রেড-১) মো. সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

চীনের আধিপত্য ভাঙতে যুক্তরাষ্ট্র-জাপানের ঐতিহাসিক বিরল খনিজ

4

খালেদা জিয়ার জানাজা ও দাফন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি

5

ডিসেম্বরে চূড়ান্ত হবে সার ব্যবস্থাপনা নীতিমালা: কৃষি উপদেষ্ট

6

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সরকারের অটল সংকল্প প

7

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে,

8

শেখ হাসিনা রায়কে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বর

9

বিএনপি–জমিয়তের নির্বাচনী সমঝোতা, ৪ আসনে প্রার্থী ছাড়

10

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

11

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

12

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিই

13

আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সম্পূর্ণ প্রস্তুত:

14

বৃষ্টিতে ভেসে গেল শেষ ম্যাচ, অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা চতুর্

15

অবকাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের সংস্কার সম্ভব নয়: সমাজকল

16

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

17

দেশে বৈদ্যুতিক যানের প্রসারে গ্রামীণফোন–গ্লাফিটের যৌথ উদ্যোগ

18

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

19

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান ব

20