ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

অবকাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের সংস্কার সম্ভব নয়: সমাজকল্যাণ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি। সব স্তরের নারীদের সুরক্ষা নিশ্চিত করা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কাজ।

তিনি বলেন, দেশে যেকোনো জায়গায় নারী ও শিশু নির্যাতনের তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্ম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কুইক রেসপন্স টিম হিসেবে ভিকটিমের কাছে পৌঁছে যাবে। 

২৪ নভেম্বর সোমবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ১৬ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫’এর গৃহীত কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আগামীকাল ২৫ নভেম্বর শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এই সময়কালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী নারী নির্যাতন প্রতিরোধে কর্মতৎপর ও সচেষ্ট থাকবে। এ কার্যক্রম শুধু ১৬ দিনের নয়, সারা বছর চলতে থাকবে।

তিনি বলেন, একটি আলোকিত সমাজে নারী ও শিশুদের প্রতি যে স্বাভাবিক সম্মানবোধটুকু থাকে, সেটা যখন ভাঙতে শুরু করে, সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে। আমরা এটার একটা চরম রূপ দেখেছি গত ১৬ বছরে একটা স্বৈরাচারী পরিবেশে। 

এ রূপ আমরা আর দেখতে চাই না। আমরা সরকার গঠনের পরে নারী ও শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্রে অরক্ষিত নলকূপে শিশুমৃত্যু: বিএমডিএ’র বিরুদ্ধে ৫ কো

1

আপিল বিভাগের রায়: ত্রয়োদশ সংশোধনী বৈধ, তত্ত্বাবধায়ক সরকার পু

2

Test

3

সুদানে ড্রোন হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকা

4

আগামীকাল সন্ধ্যা ৬টায় ঘোষণা হবে ১৩তম সংসদ নির্বাচনের তফসিল

5

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

বাংলাদেশে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি মূল্যায়নে কমনওয়েলথ প্

8

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু ভয়াবহ, ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ২৬৩

9

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

10

কুয়াশা কাটতেই সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চ

11

ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা ও অগ্নিসংযোগ

12

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

13

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

14

ওসমান হাদির ওপর হামলা দেশের ওপর আঘাত : সালাহউদ্দিন আহমদ

15

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ

16

হজযাত্রী নিবন্ধনে গাফিলতি, ৬৬ এজেন্সিকে সতর্ক করলো ধর্ম মন্ত

17

তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা

18

আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ

19

এক ফ্রেমে বলিউড ও কোরিয়া স্কুইড গেম ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহ

20