ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

হামলায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে প্রথম আলো সংবাদকর্মীরা

ওশান নিউজ প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃ্ত্যুর ঘটনার পরপরই রাজধানীর কারওয়ানবাজারে থাকা দেশের প্রথম সারির দৈনিক প্রথম আলো পত্রিকার অফিসে বিশৃঙ্খল দঙ্গলের হামলার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে প্রথম আলোর সংবাদকর্মীরা।

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটির সামনে এক মানববন্ধনে অংশ নেন তারা। সেখানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কবি ও লেখক সাজ্জাদ শরীফ বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 

এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, যারা জড়িত তাদের খুঁজে বের করা হোক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তিনি আরও বলেন, গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে আমাদের প্রথম আলো অফিসে সংগঠিত হামলা হয়েছে। 

যখন আমাদের প্রথম আলোর সংবাদকর্মীরা রাতে আগামী দিনের পত্রিকার কাজ করছিলেন। সেই সময় অতর্কিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাজ্জাদ শরীফ বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একটি স্বার্থান্বেষী মহল সংগঠিত এই হামলা চালিয়েছে। 

আমাদের সাংবাদিকরা জীবনের ঝুঁকিতে ছিলেন। তারা বাধ্য হয়ে পত্রিকা না প্রকাশ করে কাজ ফেলে চলে যান। তিনি আরও বলেন, ২৭ বছরে এই প্রথম আমাদের পত্রিকা প্রকাশিত হয়নি এবং গতরাত থেকে আমাদের অনলাইনও বন্ধ রয়েছে। 

এটি বাংলাদেশের বাক স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর কঠিন আক্রমণ। একই সঙ্গে শুধু প্রথম আলো নয়, ডেইলি স্টারের ওপরও আক্রমণ করা হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটি সংবাদ মাধ্যমের জন্য একটি কালো দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনের পক্ষে মনোনয়নপত

1

৩ জানুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউতে জামায়াতের মহাসমাবেশ, লক্ষ্

2

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

3

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ

4

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

5

পুলিশের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর

6

চিকিৎসকদের সিদ্ধান্ত: লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

7

খালেদা জিয়ার প্রতি শোক জানাতে শোক বইতে স্বাক্ষর করলেন ডা. তা

8

বিতর্কিত কর্মকর্তা নয়, স্বচ্ছ নির্বাচন চাই: ড. মঈন খান

9

স্লোগান-সহ হাদির জানাজার মিছিল মানিক এভিনিউতে প্রবেশ করছে

10

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

11

বিএনপির সঙ্গে করা বিশ্বাস ভঙ্গ করেছে অন্তর্বর্তী সরকার: ড. আ

12

তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রার নতুন অ

13

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি নির্বাচিত

14

আইনি কাঠামো ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: নাসীরুদ্দীন প

15

দিল্লির লাল কেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণ, দেশজুড়ে তৎপর নিরাপত

16

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

দীর্ঘ নির্বাসনের অবসান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দ

19

২০২৬–২০২৮ মেয়াদে জামায়াতের হাল ধরলেন ডা. শফিকুর রহমান

20