ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি : এটিএম আজহারুল ইসলাম

ওশান নিউজ প্রতিবেদক : রাজনৈতিক প্রতিপক্ষরা জামায়াতকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আখ্যা দিলেও প্রকৃতপক্ষে জামায়াতই স্বাধীনতার স্বপক্ষ শক্তি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। 

প্রমাণ হিসেবে তিনি বলেন, শত জুলুম-নির্যাতনের মধ্যেও জামায়াত নেতৃবৃন্দের দেশত্যাগ না করাই এর বাস্তব প্রমাণ। ইসলাম এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গ্যারান্টি বলেও উল্লেখ করেন তিনি।

২৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৩ আসন আয়োজিত ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। সঞ্চালনায় ছিলেন আসনের নির্বাচন পরিচালক ডা. শফিউর রহমান। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন। উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, যিনি ‘শেখের বেটি পালায় না’ বলে গর্ব করেছিলেন, তিনিই আজ দেশত্যাগ করে প্রমাণ করেছেন কে প্রকৃতপক্ষে স্বাধীনতার বিপক্ষ শক্তি। 

তিনি বলেন, ইসলাম এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসনের একমাত্র গ্যারান্টি। বিগত ৫৪ বছরে মানুষের তৈরি আইনে দেশ চললেও জনগণের মুক্তি আসেনি। যারা আল্লাহকে ভয় করেন তারাই সুশাসন ও কল্যাণ প্রতিষ্ঠা করতে পারেন। অতীতে জামায়াতের মন্ত্রী-এমপিরা এক পয়সার দুর্নীতিও করেননি। তাই আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব হবে।

এ সময় তিনি অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে মাঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই-বিপ্লবের মাধ্যমে দেশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। কিন্তু নির্বাচনী আবহ সৃষ্টি হলেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখনো অব্যাহত। 

আমরা চাইছি জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের পর নির্বাচন হোক। তবে একটি পক্ষ গণভোটে রাজি হলেও তারা সংসদ নির্বাচনের দিনেই গণভোটের পক্ষে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ কারণে সম্ভাব্য যে কোনো বিশৃঙ্খলার দায়ভার অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। এ সময় তিনি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তা জাহিদুল ইসলাম বলেন, দেশে নির্বাচনী আবহ ও দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হলেও ষড়যন্ত্র বন্ধ নেই। তাই সব বাধা-প্রতিবন্ধকতা মোকাবিলা করে সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশের বিশেষ অতিথি ও ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী মোবারক হোসাইন রাজধানীর অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকার সমস্যাবলী তুলে ধরে দীর্ঘ বক্তব্য উপস্থাপন করেন।

তিনি বলেন, মোহাম্মদপুর একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় এলাকা। তবে দীর্ঘদিনের পরিকল্পনাহীন নগরায়ণ, যানজট, জলাবদ্ধতা, মাদক ও চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে। একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি। তরুণদের টেকসই কর্মসংস্থান, প্রশিক্ষণ ও উদ্যোক্তা তৈরির সুযোগ নিশ্চিত করতে পারলে সমাজের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

আইনশৃঙ্খলা বিষয়ে মোবারক হোসাইন বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত মোহাম্মদপুর গঠন আমাদের অঙ্গীকার। এ লক্ষ্যে নাগরিক সহযোগিতা এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মূল্যবোধ, দায়িত্ববোধ ও সৃজনশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই শিক্ষা, প্রযুক্তি ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, দীর্ঘ জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দ্বীনের বিজয় নিশ্চিত করতে এই ইতিবাচক পরিবেশকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং এলাকার জনগণের প্রত্যাশা নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক ছাত্র, যুব ও নাগরিক অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের বিপ্লবে জিয়াউর রহমানই ছিলেন ঐক্যের প্রতীক: মির্জ

1

বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে হাজার কোটি টাকার আমদ

2

১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্ব

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

রাজনৈতিক অস্থিরতায় স্থগিত আলী আজমত–জেমস কনসার্ট

5

১৫ মাসে সাংবাদিক নিপীড়নের শিকার ১,০৭৩ জন: টিআইবি

6

বিটিআরসি কে রেভিনিউ শেয়ারিং ও সিএসআর তহবিলের চেক দিল বিএসসিপ

7

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

8

নিউ ইয়র্কে চার নায়কের মজার কাণ্ড: আহমেদ শরীফকে ‘কুপোকাত’

9

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

বাংলাদেশ-চায়না ক্লাবে অনুষ্ঠিত হলো আধুনিক ‘দেবদাস’ এর মহরত

12

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

13

সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢাকা ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট

14

তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়াতে হবে: প্রাথমিক ও গণশিক্

15

গভীর রাতে সিলেটে ভূমিকম্প: রিখটার স্কেলে মাত্রা ৩.৫

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

আইপিএল নিলামের পর ১০ ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত দল ঘোষণা

18

নির্বাচন তফসিলের পর প্রশাসনে বড় পরিবর্তন আসছে: ইসি সচিব

19

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা:

20