ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রাজশাহীতে বিএনপির দোয়া মাহফিল

ওশান নিউজ প্রতিবেদক : তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে এই দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।

আরও বক্তব্য দেন রাজশাহী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন, রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রতন।

মিজানুর রহমান মিনু বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বেগম জিয়ার মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক কিংবদন্তির বিদায় বলেও উল্লেখ করেন মিনু। একই সঙ্গে তিনি বলেন, তার চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনোই পূরণ হওয়ার নয়।

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিভাবক ও প্রভাবশালী রাষ্ট্রনায়ককে হারিয়েছে।

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকার কারণে দেশবাসী তাকে ‘আপোসহীন দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করেছে। সময়ের দাবি পূরণে একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি লাখো মানুষের নেত্রীতে পরিণত হন এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনের পুরোটা সময় তিনি উদার চিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধে অবিচল ছিলেন। দেশের স্বাধীনতা, মাটি ও মানুষের অধিকার রক্ষায় তিনি দৃঢ় অবস্থানে ছিলেন।

শরীফ উদ্দিন বলেন, ব্যক্তিগত আচরণ ও সামাজিক মূল্যবোধে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য অনুপ্রেরণা। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ছিলেন সাহসী ও উচ্চণ্ঠ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে ধ্বংস করা হলো ১৯টি বিপজ্জনক কনটেইনার

1

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

2

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মৃত

3

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

4

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

5

জাতি চিরকাল স্মরণ করবে খালেদা জিয়ার অবদান: প্রধান উপদেষ্টা

6

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

7

ট্রাইব্যুনাল নির্দেশনা: শেখ হাসিনাসহ পলাতক আসামিদের জন্য পত্

8

সুপ্রিম কোর্টে ২১ স্থায়ী বিচারপতির শপথ পাঠ করালেন প্রধান বিচ

9

বাংলাদেশ–সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগে ঐতিহাসিক চুক্তি স্বাক

10

জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জ

11

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব প্রধান উপদেষ্টার: হাসন

12

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

13

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চল

14

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

15

হালাল পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে সমঝোতা

16

পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট দলের সমাবেশ আজ

17

চট্টগ্রামে মালবাহী ট্রেন-লরির সংঘর্ষে ১ নিহত, ট্রেন চলাচল বন

18

একনেক সভায় ২২ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ৪৬ হাজার ৪১৯ কোটি

19

খোলা ভোজ্যতেল বিক্রি ভোক্তাদের জন্য বিপজ্জনক: ক্যাব সভাপতি স

20