ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ ৩১ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। বড় ছেলে তারেক রহমান তার দাফন প্রক্রিয়ায় অংশ নেন।

এর আগে, বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসেনাপ্রধান ওয়াকার উজ-জামান, বিএনপি ও বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং লাখ লাখ সাধারণ মানুষ অংশ নেন।

জানাজার আগে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চান এবং মায়ের পক্ষে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্‌যন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। 

চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। কিন্তু পুনরায় অসুস্থ হয়ে পড়লে গত ২৩ নভেম্বর আবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।দেড় মাসের মতো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি মারা যান। 

গৃহবধূ থেকে রাজনীতিতে এসে ৪৩ বছর দলকে নেতৃত্ব দেন খালেদা জিয়া। ১৯৮২ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৮৪ সালে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপাসন নির্বাচিত হন। 

এরপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেওয়া হয় ‘আপসহীন নেত্রীর’ উপাধি। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের শুরু ছিল স্বামী জিয়াউর রহমানকে হারানোর বেদনা নিয়ে। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে হত্যার পর সংকটে পড়ে বিএনপি। ঠিক সেই সময় সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসে বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।

চার দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে কখনো তার বিরোধীদের আক্রমণ করে কথা বলতে দেখা যায়নি। এ নিয়ে এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করে কথা বলি না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সির

1

জাকার্তায় সাত তলা ভবনে আগুন: ২০ জনের মৃত্যু, উদ্ধার অভিযান

2

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রেদোয়ানুল ইসলামসহ দুই সেনা কর্ম

3

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করবে সরকার : তথ্

4

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

5

গণভোটসহ নির্বাচন, দেশের ভবিষ্য্য রক্ষার: প্রধান উপদেষ্টা

6

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

7

হকি যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন

8

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

9

দেশের বাজারে স্বর্ণের বড় ধাক্কা: ভরিতে দাম কমল ১০ হাজারেরও ব

10

রাজশাহীতে বিএমডিএ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি

11

ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের কিছুই করার নেই: পররাষ্

12

বিনিয়োগকারীর সুবিধার জন্য ডিএসইতে উদ্বোধন হল ইনফরমেশন হেল্প

13

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা

14

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

15

৫৪ বছর পর আলেম সমাজের সামনে ক্ষমতার দরজা খুলছে: ধর্মবিষয়ক উপ

16

সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের সমাগম: সম্মিলিত খতমে নবুও

17

যুক্তরাষ্ট্রের মেরিন ও বাংলাদেশ সেনা যৌথ ফিটনেস কার্যক্রমে অ

18

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

19

চব্বিশের জুলাই আন্দোলনের প্রতিটি শহীদের ঘটনা আলোকপাত করা হবে

20