ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাসিক অপরাধ বিশ্লেষণে আরএমপি’র সভা অনুষ্ঠিত

ওশান নিউজ প্রতিবেদক : বুধবার সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভায় মহানগরীর সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ কমিশনার রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আরএমপি’র সকল কর্মকর্তা ও সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। 

এছাড়া তিনি কিশোর অপরাধ দমন, মাদক উদ্ধার অভিযান, চাঁদাবাজি ও অবৈধ দখলের বিরুদ্ধে চলমান কার্যক্রম এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করা হয় এবং গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতের জন্য বাস্তবসম্মত ও কার্যকর কৌশল নির্ধারণ করা হয়।

এই সময়ে পুলিশ কমিশনার সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারী; এসআই(নি:) মো: তাজউদ্দিন, রাজপাড়া থানা; সার্জেন্ট মো: তোফায়েল আহমেদ এবং এএসআই(নি:) মো: আসাদুজ্জামান, বোয়ালিয়া থানাকে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া আরও ১৩ জন পুলিশ অফিসারকে তাদের কর্মদক্ষতার ভিত্তিতে অর্থ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

1

মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্

2

৩০ বছর পরও জীবন্ত: লন্ডনে আইকনিক দৃশ্যের ব্রোঞ্জ ভাস্কর্য উন

3

সশস্ত্র বাহিনীর শক্ত সমর্থনেই সংকট উত্তরণ ও জাতির স্থিতি ফির

4

চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালায় আসছে সংশোধন: তথ্য ও সম্প্

5

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

6

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংল

7

প্রথম আলো ও ডেইলি স্টার পুড়িয়ে দেওয়া, বিশ্বের নজরে লজ্জার

8

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের

9

সমবায়ের শক্তিতে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ : প্রধান উপদেষ্

10

রাজশাহী-২: বিএনপির মিজানুর রহমান মিনু শুরু করলেন নির্বাচনী প

11

তামাক আইন সংশোধনীতে অংশীজন উপেক্ষা, অর্থনীতি ও জীবিকায় ঝুঁকি

12

লঞ্চ সংঘর্ষের ঘটনায় কুয়াশায় নৌপথে চলাচল বন্ধ করল নৌপরিবহন মন

13

আইসিটি দক্ষতা গড়ে তুলেই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে শি

14

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

15

সংসদ নির্বাচনে পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছ

16

সালমান শাহর মৃত্যু: মায়ের রিভিশন আবেদনের রায় আসছে ২০ অক্টোবর

17

পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নে ওআইসি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে

18

সিইসির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনের পূর্ণ সহযোগ

19

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উ

20