ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংখ্যালঘুদের সাংস্কৃতিক বিকাশে পৃথক একাডেমি প্রতিষ্ঠা করবে বিএনপি : মির্জা ফখরুল

ওশান নিউজ প্রতিবেদক :  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল সরকার গঠন করলে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে।

শুক্রবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ঢাকা ওয়াঙ্গালা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকায় জাতিগত সংখ্যালঘুদের জন্য একটি পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা এবং তাদের বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকভাবে উদযাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

বিএনপি সরকার গঠন করলে জাতিগত সংখ্যালঘুদের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি আমি জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে কথা বলছি এবং তাদের সমস্যাগুলো শুনছি।

দেশের মূলধারার সংস্কৃতিতে সব জাতিগত সংখ্যালঘুদের একীভূত করার প্রয়োজনীয়তার কথা উলে¬খ করে প্রবীণ এই বিএনপি নেতা বলেন, সবাইকে আমাদের মূলধারার সংস্কৃতির সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। চেতনা ও মননে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাঁড়াতে হবে।

তিনি বলেন, এই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদকে বাংলাদেশী জাতীয়তাবাদ হিসেবে চিহ্নিত করেছিলেন। এর একমাত্র উদ্দেশ্য ছিল কেবল বাঙালিদের নয় বরং বাংলাদেশে বসবাসকারী বাসিন্দা এবং জাতিগত সংখ্যালঘুদেরও স্বীকৃতি প্রদান করা।

সংখ্যালঘুদের সমস্যা সমাধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া তার ভিশন ২০৩০ এ জাতিগত সংখ্যালঘুদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং তাদের সমস্যা সমাধানের জন্য একটি পৃথক অধিকার কমিশন গঠনের ঘোষণা করেছিলেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

1

ভোটার তালিকা হালনাগাদে ঠিকানা পরিবর্তনের শেষ তারিখ ১০ নভেম্ব

2

তারেক রহমান আসছেন, গণতন্ত্র ফিরছে: মির্জা আব্বাস

3

বাংলাদেশ-পাকিস্তান অর্থনৈতিক সহযোগিতার নতুন অধ্যায়: নবম জেইস

4

ওয়েস্ট ইন্ডিজের দাপটে বিধ্বস্ত বাংলাদেশ, হোয়াইটওয়াশে শেষ সির

5

বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তে সন্তুষ্ট শিক্ষকরা, আন্দোলন স্থগি

6

সেনানিবাসে খালেদা জিয়া: প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত একান

7

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪.৪ শতাংশ

8

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

9

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার বৈধ ঘোষণা, আপিল বিভাগে হাইকোর্ট

10

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

11

রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক

12

নির্বাচন পেছাতে এখন ওরাই পাগল হয়ে গেছে: চরমোনাই পীর

13

নতুন জীবনে পা রাখলেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান

14

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াচ্ছে ১ ট্রিলিয়ন ডলারে: এম

15

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিয়োজিত আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উ

16

বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের নতুন সূচনা: সিইপিএ চুক্তি চূড়ান্

17

ওসমান হাদির সিঙ্গাপুর যাত্রার খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ

18

ভারতীয় হাইকমিশনে ভাঙচুরের পক্ষে নই : নাসীরুদ্দীন পাটওয়ারী

19

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

20