ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ২৩ নভেম্বর রোববার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এমন কোনো শঙ্কা নেই। আজকে দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। 

কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে। আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে, যোগ করেন তিনি।

একজন নিরাপত্তা বিশ্লেষক বলছেন, দেশে যে পরিমাণ অপরাধ চলছে, তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। 

আর সে কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলো, সেটাও আমি জানি না। এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক। কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে, তা আমার জানা নেই। আর না জানলে আমি তার বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। 

ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, অন্য কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কি না, আমার জানা নেই। তবে আমাদের দেশে নেই। অনেক দেশে নাকি একটা অ্যাপ আছে, যে দশ সেকেন্ড আগে সতর্কতা দেওয়া যায়। এমন একটা অ্যাপ খোলা যায় কি না, আমরাও সেই চিন্তা করছি।

অনেকে বলে, একটা ভূমিকম্প হওয়ার পরে একদেড় ঘণ্টা পর আরেকটা হওয়ার শঙ্কা থাকে। এক দেড় ঘণ্টা পর সেই শঙ্কা কমে যায়। কিন্তু আমাদের দেশে তো একটা হওয়ার পর ছোট আকারে আরেকটা হয়েছে। আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ নই। পরবর্তীতে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলবো।

পাশাপাশি সবার প্রতি বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, জলাশয় ভরাট করে ভবন করা হচ্ছে। এতে ঝুঁকি বেশি থাকে। ভূমিকম্প হলে লোকজন গিয়ে কোথাও দাঁড়াবে, তেমন কোনো মাঠও নেই। ভবিষ্যতে এ বিষয়ে নজর দিতে হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ কার্গো বিমান দুর্ঘটনা, আগুনে পুড়

1

বড়দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার উষ্ণ শুভেচ্ছা ব

2

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

3

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট প্রকাশ এই মাসেই: ধর্ম উপদে

4

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

5

নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

6

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা

7

খুলনায় প্রকাশ্যে গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব শিকদার, অবস্থ

8

সংস্কার বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনও সময়মতো চাই: আখতার

9

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

10

রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী শরীফ উদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা

11

বিশ্বকাপের মাঝেই তরুণদের জন্য নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

12

ইসরায়েলি পার্লামেন্টের সিদ্ধান্ত: পশ্চিম তীরে সার্বভৌমত্ব প

13

নতুন কুঁড়ির শিশুশিল্পীরা উজ্জ্বল করবেন বাংলাদেশের সাংস্কৃতিক

14

নিউ ইয়র্কে চার নায়কের মজার কাণ্ড: আহমেদ শরীফকে ‘কুপোকাত’

15

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মৃত

16

বাংলাদেশে ব্যাডমিন্টন কোচদের অলিম্পিক সলিডারিটি কোর্স সমাপ্ত

17

৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন

18

র‍্যাংগস গ্রুপের কর্মীরা পাবেন ফুডপ্যান্ডার এক্সক্লুসিভ করপো

19

দ্রুত সেবায় সবার আগে জনগণকে অগ্রাধিকার দিতে হবে: ভূমি উপদেষ্

20