ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

নিউ ইয়র্কে চার নায়কের মজার কাণ্ড: আহমেদ শরীফকে ‘কুপোকাত’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের শেষ দৃশ্যে দেখা যায় নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না হয় আহত হয়ে অনুতপ্ত হয়। এবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য, সেখানেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্য বাস্তবায়ন হলো। অর্থাৎ চার নায়ক কুপোকাত করলেন খলনায়ককে।

একটু খুলে বলা যায়, যদিও ছবি দেখেই এরইমধ্যে অনেকেই অনুমান করে নিয়েছেন যে কী ঘটেছে, তারপরও সবিস্তারে বলা যাক চিত্রনায়ক জায়েদ খান অনেক দিন ধরে নিউ ইয়র্কে রয়েছেন। এরপর আলেকজান্ডার বো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন আগে গেলেন চিত্রনায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগেভাগেই মার্কিন বাসিন্দা।

নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই পাঁচ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, আমরা নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার বাইরে মেলরোজ নামের একটা জায়গায় দেখা করার পরিকল্পনা করি। সেখানেই আমিন খান ভাই, আলেকজান্ডার বো ভাই ও ইমন আসেন। একই সঙ্গে আসেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ। আমরা নানা রকম গল্পের মেতে উঠি। খুবই চমৎকার একটি সময় কাটলো দেশের বাইরে।

তিনি বলেন, আমাদের গল্পের মধ্যে সবচেয়ে বেশি গল্প ছিল আমিন খান ভাইয়ের সঙ্গে কোন কোন সিনেমায় আহমেদ শরীফ ভাই ভিলেন ছিলেন। চলচ্চিত্রের রঙিন দিনের সব গল্পে খুবই সুন্দর সময় কেটেছে। শেষে আমার উদ্যোগে একটা ফটোশুট করলাম, যেখানে নায়কেরা ভিলেনকে মারে। শরীফ ভাই রাজি হলেন, তাই এই ছবিটা তুললাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসের সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

1

তারেক রহমানের নেতৃত্বেই আধুনিক বাংলাদেশ গড়বে বিএনপি: মীর হেল

2

বাজারে এল নতুন টেকনো ওয়াচ নিও: এআই ফিচার ও প্রাণবন্ত অ্যামোল

3

সফলভাবে সম্পন্ন হলো অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্ন

4

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

5

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

6

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত, আর্দ্রতায় কাঁপছে মানুষ

7

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

8

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

9

শীতের ঝলক: ঢাকায় সকাল থেকে তাপমাত্রা নেমে ১৯ ডিগ্রি

10

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

11

মহান বিজয় দিবসে রাজধানীতে এনসিপির বিজয় র‍্যালি

12

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধা

13

রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পার

14

দেশের স্বার্থের বিরোধিতা করে বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হবে

15

নির্বাচন সামনে রেখে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির

16

আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্মরণীয়: প্রধান উপদেষ্টা

17

বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকের হাতে কৃষি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বিএ

18

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

19

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহি

20