ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

ওশান নিউজ প্রতিবেদক : রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর পর ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাজধানীর উপকণ্ঠে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ ২২ নভেম্বর শনিবার স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক), বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।

পরবর্তীতে ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি বকুলের চারা রোপণ করেন। আগমনের সময় তাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। 

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। বিকেল ৩টায় তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, তোবগে ও তার সফরসঙ্গীদের বহনকারী ড্রুকএয়ারের ফ্লাইট সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ফ্রেমে বলিউড ও কোরিয়া স্কুইড গেম ফ্রন্ট ম্যানের সঙ্গে শাহ

1

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

ইউরোফাইটার টাইফুন ক্রয়ে বিমান বাহিনী ও ইতালির লিওনার্দোর মধ্

4

একই দিনে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্

5

পরিবারসহ দেশে ফেরার প্রত্যাশায় লন্ডনে গেলেন জুবাইদা রহমান

6

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাবিতে ছাত্রদলের স

7

দেশে প্রথমবারের পোস্টাল ব্যালট বিশ্বজুড়ে রোল মডেল হতে পারে:

8

৪১ জন ডেপুটি ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে স

9

১৫ সেনা কর্মকর্তাকে আদালতের হাজিরার পর কারাগারে স্থানান্তর

10

ট্রাম্পের ঘোষণা: ১৯ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে গ্রিন

11

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

12

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার নতুন প্রকল্প

13

রাজশাহীতে জজপুত্র হত্যায় বিচারকদের দেশজুড়ে কালো ব্যাজ ধারণ

14

শুক্রবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রসহ

15

নারীদের ঘরে আটকে রাখা ইসলামসম্মত নয়: ঢাকা-৬ এ ড. মান্নানের অ

16

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

17

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ ও সৌদি আরব

18

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20