ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

৩১ অক্টোবরের মধ্যেই সরকারের হাতে যাবে পূর্ণাঙ্গ সুপারিশ: আলী রীয়াজ

ওশান নিউজ প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন যে দ্রুততার সঙ্গে জাতীয় জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ জমা দেবে কমিশন।

আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া।

তিনি বলেন, আপনার ইতোমধ্যেই জানেন যে কমিশনের মেয়াদ আগামী ৩১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কমিশনের এই মেয়াদের মধ্যেই কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করবো।

তিনি আরও বলেন, কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব যে, যেই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনরকম ব্যত্যয় না ঘটে।

তাই কমিশনের এই মেয়াদের মধ্যে আমরা সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা জমা দেবো যাতে সম্পূর্ণ প্রক্রিয়ার তথ্য থাকবে।

ইতোমধ্যে আগামীকালের স্বাক্ষর অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় সনদ কেবল একবছরের প্রচেষ্টার ফসল নয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাও। রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টায় বারবার হোঁচট খেয়েছে, কিন্তু তারপরও সকলে মিলে নাগরিকরা যে লড়াই সংগ্রাম করেছেন, যে স্বপ্ন দেখেছেন, যে প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, যেটাকে আমরা আংশিকভাবে হলেও ধারণ করার চেষ্টা করেছি এই জাতীয় সনদে।

বিভিন্ন রকম মতভেদ থাকা সত্বেও এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কাল উপস্থিত থাকবেন ও সনদ ও সাক্ষর করার মধ্য দিয়ে আরেকটি পর্যায় অগ্রসর হতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

এনসিপি এই সনদের আইনি ভিত্তি নেই জানিয়ে এ সনদ এ স্বাক্ষর করতে অস্বীকার করার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এনসিপি যে বক্তব্য দিয়েছে সেটা আমরা অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করেছি। এনসিপি থেকে যারা থেকেছেন তারা জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের অগ্রগামী সৈনিক ছিলেন। তাদের উদ্যোগ, নেতৃত্ব, তাদের প্রচেষ্টার জন্য জুলাই অভ্যুত্থান বেগবান হয়েছে। 

তিনি বলেন, আমরা মনে করি জুলাই জাতীয় সমাজের আইনি ভিত্তি দেয়া অবশ্যই করণীয় ও প্রয়োজনীয় এবং এটা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের মেয়াদকালেই অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গভাবে একটি সুপারিশ সরকারকে দেবো যেন এর বাস্তবায়নে প্রক্রিয়াটা এ সময়ের মধ্যে শুরু করা যায়।

তিনি আরো বলেন, আমরা আশা করছি এনসিপিসহ সকল রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবে এবং সনদ বাস্তবায়নে একটা বড় ভূমিকা পালন করবে। কেননা সনদ ও তার পটভূমি তৈরিতে তারা সকলেই বিশাল ভূমিকা পালন করেছেন।

স্বাক্ষর উৎসব টি করার পর্যায়ে পোঁছাতে অনেক বড় মূল্য দিতে হয়েছে জানিয়ে তিনি বলেন, একটা রাজনীতিক সমঝোতার দলিলকে আইনি ভিত্তি দেওয়া যাবে না- তেমন কোনো কথা নেই। ভিন্নমত আছে, থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই প্রক্রিয়ায় আমরা যখন উপনীত হয়েছি, পুরো প্রক্রিয়াটা খুব স্বচ্ছভাবে এগিয়েছে। লাইভ টেলিভিশন এ দেখে সকলেই জানেন যে কে কোন অবস্থানে আছেন এবং এটি সন্নিবেশিত করেই সনদটা হচ্ছে। তাহলে বলা যেতে পারে প্রতিশ্রুতি ও অঙ্গীকার সেদিনই করা হয়েছে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়েছি যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছেন একমত হয়েছেন ক্ষেত্র বিশেষে দ্বিমত হয়েছেন, সেটা হয়েছে সকলের সামনে। প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এবং সেজন্য কমিশন আশা করে যে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং এটি কেবল মাত্র একটি সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে না।

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ, ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আজ (১৭ অক্টোবর) বিকেল চারটায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

1

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শ

2

নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স প্রবাহে ৩৫ শতাংশের বেশি

3

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

8

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন একপেশে : মির্জা ফখরুল

9

বিদেশে থাকা প্রবাসীরা ও এখন সহজে দাখিল করতে পারবেন আয়কর রিটা

10

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ

11

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নেই, সহযোগিতায় প্রস্তুত সরকার:

12

খুলনায় মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়া

13

আকাশের চার উইকেট, জারিফের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১

14

সুযোগ হাতছাড়া, নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র বাংলাদেশের

15

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার

16

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্র

17

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী স্মৃত

18

ত্রয়োদশ নির্বাচনে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার

19

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

20