ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া আলোকবর্তিকা হয়ে দেশের মানুষের জন্য লড়েছেন : শামা ওবায়েদ

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, দেশের মাটিতে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে ও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে একজন আপসহীন নেত্রী হিসেবে সংগ্রাম করে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। 

প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দল নয় সারা বাংলাদেশের হাল ধরেছিলেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়া মানুষের পাশে থেকে মানবাধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় লড়াই সংগ্রাম করেছেন। আর সেই কারণে ফ্যাসিবাদীদের দেওয়া মিথ্যা মামলায় ছয় বছর জেল খেটেছেন, যা তাকে অসুস্থ করে দিয়েছে।

৬ ডিসেম্বর শনিবার বিকালে নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী এম এন একাডেমি স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প

1

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

2

জাতীয় পরিচয়পত্রের জন্য বায়োমেট্রিক দিলেন তারেক রহমান

3

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

4

স্থানীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে আনসারদের ভূমিকা প্রশংসনীয়

5

রাজশাহীর তানোরে দুই বছরের শিশু স্বাধীন নলকূপে পড়ে, উদ্ধার অভ

6

সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চক্রান্তে ফ্যাসিস্ট দোসরদের মদদ

7

শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে যা যা প্রয়োজন, সবই

8

নৌবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী

9

আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার রাজশাহী মহানগর ব

10

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

11

মহানবী (সা.)-এর সিরাত চর্চা চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়াবে :

12

শেখ হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

13

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

14

দেশের বাজারে আসুসের এক্সপার্ট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে উত্তাল ছাত্র-জনতার সমাবেশ

17

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্

18

উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন)

19

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চি

20