ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক :   আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর এলাকায় দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে বডি ক্যামেরা দেওয়া হবে। 

তবে আগে ৪০ হাজার বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। 

আজ ১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বডি ক্যামেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এটার অগ্রগতি কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। 

মূল্যটা আসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। তিনি বলেন, বডি ক্যামেরা আসবে হয়ত এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব এম্বিশিয়াস ওয়েতে শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) যে সব এলাকা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি।

ড. সালাহউদ্দিন আহমেদ বলেন, ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যামেরা দিয়ে তো করতে পারব না। এগুলো মনিটর করার ব্যাপার আছে। 

ছবি আসবে অ্যাকশন নিতে হবে। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো ওরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে তারা কেনাবে। আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিলো এখন কি সেটা কমবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সেটাই রেশনালাইজ করা হচ্ছে। 

সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না। যখন প্রপোজালটা আসবে তখন এটা জানা যাবে। কবে নাগাদ কেনা হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অতিশিগগিরই ওরা হয়ত পরের সপ্তাহে নিয়ে আসবেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্র: রুহুল কবি

1

অন্যায়-দুর্নীতি-বৈষম্য মোকাবিলায় তরুণদের শপথ : শারমীন এস মু

2

প্রধান বিচারপতির আহ্বানে ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে ফুলকোর্ট

3

ইন্দোনেশিয়ার মানাদোয় বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬

4

বিএনপি মহাসচিব ফখরুল আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক

5

১১ নভেম্বরের মধ্যে দাবি না মানলে ঢাকায় অচল কর্মসূচি: ইসলামী

6

ভোজ্যতেলের দাম বাড়ানো বেআইনি, সরকারের অনুমোদন ছিল না: বাণিজ্

7

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা এখন সম্ভব নয় : শিশির

8

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

9

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

10

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

11

সরকারের বিশেষ সিদ্ধান্তে মুক্তি পাচ্ছেন ৩৭ যাবজ্জীবন কারাবন্

12

দারাজ ১১.১১ মেগা সেল: দ্য রিয়েল বস আসছে ১০ নভেম্বর রাত ৮টায়

13

তারেক রহমানের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা

14

ইসির তালিকায় নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, জারি হলো গণ

15

পুলিশের খোয়া যাওয়া ১,৩৫০টি আগ্নেয়াস্ত্রের হদিস নেই: স্বীকার

16

চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায় সহজ করতে চুক্তি: চকিস-বি ট্র

17

নীতিগত অগ্রাধিকার না থাকায় ২০৫০ সালের নবায়নযোগ্য জ্বালানির ল

18

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

19

আগামীর স্বপ্ন গড়তে মাদরাসার শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা নিতে

20