ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে নারী নির্যাতনকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত: সালাহউদ্দিন আহমেদ

ওশান নিউজ প্রতিবেদক : জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা বলেছেন।

আজ ১৪ নভেম্বর শুক্রবার রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌনমিছিল বের করেন অংশগ্রহণকারীরা। পরে এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আইনের ফাঁকফোকর গলিয়ে নারী নির্যাতনকারী ও ধর্ষকরা যাতে বেরিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করা হবে। আইনের অপব্যবহার করে অপরাধীরা যাতে পার পেয়ে না যায় সেদিকেও নজর দেব।

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দলটি বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিবে, এতে নারীরা কর্মসংস্থান হারাবে। তারা নারীদের ঘরে ঢুকিয়ে দিতে চায়। ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে ভোটের বৈতরণী পার হতে চায়।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আগামীতে ধর্মীয় পরিচয়ে কোন বিভাজন থাকবেনা। সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকার ভোগ করবে।

তিনি আরও বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনার কার্যকর প্রতিবাদ এখনও গড়ে তুলতে পারিনি। কিছু কিছু আইন প্রণয়ন হয়েছে। কিন্তু ঘটনার প্রেক্ষিতে সেসব আইন সঠিকভাবে কার্যকর হচ্ছে না। জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। 

এর বাহিরে নতুন কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ বিবেচনা করবে। কোন আইন-আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং কোন আরোপিত বিষয় সংসদর সার্বভৌমত্ব খর্ব করা হলে বিষয়ে কঠোর নজর রাখা হবে বলেও সতর্ক করে দেন তিনি।

সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সভাপতিত্ব করেন। 

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল থেকে হাসপাতালে সেবা ব্যাহত, কর্মবিরতিতে টেকনোলজিস্ট-ফার

1

জামায়াত ক্ষমতায় এলে নারীর অধিকার অগ্রাধিকার পাবে : আব্দুল হা

2

ভুয়া জুলাইযোদ্ধাদের তালিকা সরকারিভাবে প্রকাশ

3

মব কালচার প্রতিহত করলে ক্যাম্পাস অস্থিতিশীল হতো: রাকিবুল ইসল

4

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল: আপিল বিভাগের রায় ২০ নভেম্বর

5

ভাইয়ের ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জান

6

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজের আগ্রহ জানিয়েছে ভুটান: মি

7

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থমথমে সায়

8

স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ গড়ার সৃজনশীল কর্ম

9

ট্রাম্প ভাষণ ‘বিকৃতি’ বিতর্কে পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচা

10

জাতিসংঘের বাজেট হ্রাসে পাঁচ মিশন থেকে ১,৩১৩ বাংলাদেশি শান্তি

11

পক্ষপাতদুষ্ট আচরণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি কমিশনার

12

হাদির মতো পরিণতি ঠেকাতে সরকারকে সতর্ক থাকার আহ্বান: আসিফ মাহ

13

বিমানবন্দরে আগুনের তদন্তে চার দেশের বিশেষজ্ঞ টিম আসছে: স্বরা

14

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফেনীতে বিএনপির আনন

15

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

16

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা: বাস ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত

17

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক কল্যাণ নিশ্চিত করবে সরকার : তথ্

18

হার দিয়ে টি-২০ সিরিজ শুরু বাংলাদেশের

19

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

20