ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

ওশান নিউজ প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন সময়মতো নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ আবশ্যক, এটা সবার আগে হতে হবে। 

নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এমন আশঙ্কার কথা জানান তিনি।

ডা. তাহের বলেন, এবারের নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয়, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে, এটাই জাতি আশা করে। 

জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে, কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন।

এ সময় নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল বলেছে-একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার।

এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।

ডা. তাহের বলেন, জুলাই সনদ এতটাই গুরুত্বপূর্ণ যে এর ব্যয় মেটাতে কিছু ফান্ড খরচ করলেও গণভোটের মাধ্যমে এটি প্রণয়ন করা উচিত। 

তার কথায়, জাতীয় নির্বাচনের আগে গণভোট হয়ে যাওয়াই শ্রেয় গণভোটের সঙ্গে উচ্চ পর্যায়ে ‘পিআর’ বিষয়টিও জড়িত থাকা কারণে নির্বাচনের আগে এ সমস্যার সমাধান হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, নভেম্বর শেষের দিকে গণভোট করা যেতে পারে। 

যদি নভেম্বরে গণভোট না হয়, তাহলে ভবিষ্যৎ সকল নির্বাচনে এ নিয়ে চাপ সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা জানান।

তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন। 

এবার এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, বরং স্থায়ীভাবে মাঠে রাখার দাবি জানান তিনি।

বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।                                                                        

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ফেরত পেয়েছে ৯৯০ হজ এজেন্সি:

1

বড়দিন উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করলেন জয়া আহসান

2

পদোন্নতি পেলেন পুলিশের ২৭৩ উপ-পরিদর্শক

3

লেখনীশক্তির স্বীকৃতিতে ডিআরইউ’র সম্মাননা পেলেন ২৯ জন

4

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে ভিড় না করার

5

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরক

6

গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার

7

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

8

জুলাই সনদ অমান্য করলে দায় সরকারের: ড. খন্দকার মোশাররফ

9

যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হ

10

২০২৬ সালে বিনোদন জগতে সাইবার ঝুঁকির মূল কেন্দ্র এআই: সতর্ক ক

11

জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনার রায় সরাসরি দেখবে গোটা বিশ্ব

12

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

13

৮ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তীর ২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পি

14

জলবায়ু চ্যালেঞ্জকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম বাংলাদেশ

15

ফিলিস্তিনে দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন: নিহত এক লাখের বেশি

16

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আইএফএডি প্র

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

অবকাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের সংস্কার সম্ভব নয়: সমাজকল

19

উপদেষ্টা পরিষদে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত

20