ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আগমন ঘিরে ঢাকায় নিরাপত্তার চাদরে মোড়া বিমানবন্দর

ওশান নিউজ প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালের প্রধান ফটকে কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে। 

সেনাবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সসদ্যদের মোতায়েন করা হয়েছে। র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীর বিশেষ টিম। 

পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা টিম সিএসএফ। আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর থেকে সরজমিনে বিমান বন্দর এলাকায় এ চিত্র দেখা যায়। এদিকে বিমান বন্দরের বাইরে বনানীসহ বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করতে পারেন।  তিনি বলেন, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এরইমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। 

বিমান বন্দরে আনুষ্ঠানিকতা খুবই সংক্ষিপ্ত। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। এরপর তিনি অসুস্থ মায়ের শয্যাপাশে যেতে এভারকেয়ারের উদ্দেশে রওনা দেবেন। যাত্রা পথে তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে জনসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। 

আমার মনে হয় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন। এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন তিনি। বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে জিয়া উদ্যানে স্বরাষ্ট্র উ

1

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও লং মার্চ পুলিশের বাধায় পণ্ড

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

দেশের শ্রেষ্ঠ যুব সংগঠনগুলোকে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্র

4

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

5

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতিতে সরকার

6

চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটজনক : ব্যক্তিগত চিকিৎস

7

লন্ডন থেকে সিলেটে পৌঁছালেন তারেক রহমান

8

সোমবার ঢাকায় শুরু নারী কাবাডি বিশ্বকাপ

9

শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড তদন্তে ঢাকায় তুরস্কের বিশেষ

10

হজযাত্রী নিবন্ধনে গাফিলতি, ৬৬ এজেন্সিকে সতর্ক করলো ধর্ম মন্ত

11

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিই

12

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে: আব্দুল আউয়াল মিন্টু

13

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আরএমপি প্রশিক্ষণ

14

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সঙ্গে ইইউ প্রতিনিধি দ

15

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট ‘কাভা কাপ’ শুরু বুধবার

16

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাক ব্যবহারকারীদের টার্গেট করছে ব্লু-নর

17

ওসমান হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক ও সমবেদনা

18

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

19

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

20