ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ, নতুন করে ভর্তি ৫০৬ রোগী

ওশান নিউজ প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০৬ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

৩১ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২১৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৬৬ হাজার ৮০২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে দেশে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৮৬২ জন। এর মধ্যে ৬৫ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক আট শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা গেছেন মোট ৫৭৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেলেন লিওনেল মেসি

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

ওসমান হাদীর হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে : ডিএমপ

3

তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন চমক, দল ঘোষণা করল বিসিবি

4

দুবাইয়ে অনুষ্ঠিত ‘GITEX Global 2025’-এ অংশগ্রহণ করলো বাক্কো

5

নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে ছাড় নয়, পুলিশের বিরুদ্ধে ব্যবস

6

জ্বালাও-পোড়াওয়ে আ.লীগ প্রমাণ করেছে তাদের নেশা সন্ত্রাস: প্রে

7

রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

8

চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

9

ডাক বিভাগের সব বেদখল সম্পদ পুনরুদ্ধার করা হবে : ফয়েজ আহমদ ত

10

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, আগুন নির্বাপণে কাজ

11

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নাহিদ ইসলাম

12

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চল

13

হাসপাতাল থেকে ছাড়পত্র, গুলশানের বাসায় ফিরলেন খালেদা জিয়া

14

বদলে যাওয়া ক্যাম্পাস

15

সরকার রাষ্ট্র সংস্কারে দৃঢ় প্রতিজ্ঞা, জুলাই সনদে ভিত্তি: আদি

16

নির্বাচনে আওয়ামী লীগের পথ বন্ধ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

17

বন্ধ কলকারখানা চালু করার উদ্যোগ নিয়েছি : শিল্প উপদেষ্টা

18

শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি ট্রাইব্যুনালে

19

দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য: শামসু

20