ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনে আওয়ামী লীগের পথ বন্ধ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ওশান নিউজ প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। সেজন্য দলটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

আজ বুধবার ২৪ ডিসেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং যারা জড়িত ছিলেন, ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করেছি। 

এ বিষয়ে আজ আইন উপদেষ্টা জানিয়েছেন, এই মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় এবং অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ছিল। 

তারেক রহমান প্রসঙ্গে প্রেস সচিব বলেন, আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় যে নিরাপত্তা (সিকিউরিটি) দরকার, সে বিষয়ে আমাদের সঙ্গে তার দলের আলাপ হচ্ছে। 

তারা যতটুকু চাচ্ছেন, বিএনপির সঙ্গে কথা বলে সেগুলো তদারকি করা হচ্ছে। সরকারের কাছে যা যা সহযোগিতা তারা চাচ্ছেন, আমরা সেই সহযোগিতা করছি। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, এ দলটির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। 

নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিল করেছে। সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি আরও বলেন, ডেইলি স্টার এবং প্রথম আলোর ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেককে ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের কাছে আলামতও পাওয়া গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের নতুন প্রজন্মের চোখে চীন

1

ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-অগ্ন

2

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, আগুন নির্বাপণে কাজ

3

গ্লোবাল ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ব্লিসবন্ডের স্মার্টওয়াচ ও এয়

4

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

5

নতুন নীতিমালায় ইন্টারনেটের দাম বাড়বে ২০ শতাংশ

6

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

7

মিরপুরে ইতিহাস রচনা, ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে সিরিজ জিতল ব

8

মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মুহূর্তে ঝরে গেল ২৩

9

দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত

10

নির্বাচন পর্যবেক্ষণে ইসির অনুমোদন পেল দেশীয় ৬৬ সংস্থা

11

সিদ্ধেশ্বরী ও কাকরাইল ফাঁড়ি ভবনের উদ্বোধন করলেন ডিএমপি কমিশন

12

আগামী নির্বাচনের আগে নতুন জোট: তিন দলের সমন্বয়ে গণতান্ত্রিক

13

মাহি ফের রূপালি পর্দায় ‘অন্তর্জামী’ শুটিং শুরু হচ্ছে যুক্তর

14

জনগণ নির্বাচনমুখী হলে তাকে কেউ থামাতে পারবে না: স্বরাষ্ট্র উ

15

এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করল নির্বাচন কমিশ

16

২০২৬ সালে ব্যাংক ছুটি ২৮ দিন ঘোষণা দিল বাংলাদেশ ব্যাংক

17

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ২৩ হাজার প্রবাসী ভোটার পো

18

স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা, সংখ্যা কমবে: অর্থ উপদেষ্টা

19

বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত

20