ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট : পরিবেশ উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক :  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ুর ক্ষতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি মানবিক সংকট । 

উন্নত দেশগুলো যদি নিজেদের জলবায়ু রোধে অবদান বাড়াতে না পারে, তাহলে আমাদের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর বাঁচার পথ রুদ্ধ হবে। 

জলবায়ু ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা নিতে হবে।

আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদফতরে আয়োজিত ‘রোড টু বেলেম COP30: পিপল লেড পলিসি-বাংলাদেশ পজিশন @COP30’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কেবল টাকায় পুষিয়ে নেয়া সম্ভব নয়। অর্থ দিয়ে নদীভাঙন, জীববৈচিত্র্য হ্রাস কিংবা মানুষের জীবনের নিরাপত্তা ফিরিয়ে আনা যায় না। 

এজন্য উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু ঝুঁকিকে কেন্দ্রীয়ভাবে বিবেচনায় নেয়ার ওপর তিনি জোর দেন।

তিনি আরও বলেন, আমরা যদি এখনই আমাদের উন্নয়ন দর্শন ও সিদ্ধান্তে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি তখন আর মানবিক বা টেকসই থাকবে না।

রিজওয়ানা হাসান বলেন, আমাদের উচিত শুধু আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেয়া নয়, বরং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা। 

বালু উত্তোলন বন্ধ করা, নদী রক্ষা করা, স্থানীয় প্রশাসনের সঙ্গে পরিবেশের পক্ষে কাজ করা-এসব ক্ষেত্রেই প্রকৃত জলবায়ু নেতৃত্বের প্রমাণ দিতে হবে।

অনুষ্ঠানে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক ড. এস. এম. মঞ্জুরুল হান্নান খান, পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সোহরাব আলী, পরিচালক মির্জা শওকত আলী এবং সি৩ইআরের সহকারী পরিচালক রউফা খানম প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে হঠাৎ রাস্তার মাঝে তৈরি হলো ১৬০ ফুট গভীর গর্ত ঝুঁ

1

গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

2

রমনা থানার সামনের পুলিশ গাড়িতে আগুন, ব্যাটারি ত্রুটিই দায়ী

3

বিএনপিতে যোগদান সৈয়দ এহসানুল হুদার, কিশোরগঞ্জ-৫ এ ধানের শীষে

4

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

5

রাজশাহীর ছয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

6

খসড়া আদেশে অস্পষ্টতা, জুলাই সনদের বাস্তবায়ন ঝুঁকিতে: ইসলামী

7

জমকালো আয়োজনে ঢাকায় শুরু ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর

8

নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

9

ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হচ্ছে ‘বনলতা সেন’ নামভূমিকায় নাবিল

10

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, দিনের তাপমাত্রা বাড়তে

11

টেলিকম সেক্টরে বেড়েই চলেছে সাইবার হুমকি ও নতুন প্রযুক্তির ঝ

12

হাসিনার বিচার না হলে জুলাই শহীদদের ওপর অবিচার হবে: অ্যাটর্নি

13

বিশ্বকাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, অবসরের ঘোষণা অধিনায়কের

14

রাষ্ট্র পেয়েছে ন্যায়বিচার রায় যুগান্তকারী: অ্যাটর্নি জেনার

15

দুপুরে গুলশানে সংবাদ সম্মেলন, কী বলবে বিএনপি?

16

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু

17

বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে হাজার কোটি টাকার আমদ

18

টেন্ডার অনিয়মে গণপূর্ত অধিদপ্তরে দুদকের তৎপর অভিযান

19

চমেক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব: স্বাস্থ্য উপদেষ্টা

20