ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে গেছে হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্য

ওশান নিউজ প্রতিবেদক : প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে লাগা এই আগুন রাত ৯টা ১৯ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও আনসারের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অংশ নেন।

বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশেই অবস্থিত আমদানি কার্গো শাখায় কুরিয়ার সার্ভিস, ফার্মাসিউটিক্যাল, ভ্যারাইটিজ পণ্য, কুল রুম, বিস্ফোরক দ্রব্য (ডেঞ্জারাস গুডস), আমদানি করা মোবাইল ও বিজিএমইর গোডাউন ছিল। কার্গোর একটি গোডাউনে রাসায়নিক পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়। ফায়ার সার্ভিস জানায়, সেখানে থাকা দাহ্য পদার্থের কারণে পানি দিয়েও আগুন সহজে নেভানো সম্ভব হয়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় কুরিয়ার গোডাউন থেকে, যার পাশেই ছিল রাসায়নিক গুদাম। এতে মোবাইল ফোনের এলসিডি, বন্ডেড কাঁচামাল ও দাহ্য কেমিক্যাল পণ্যও পুড়ে যায়। শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় এ সময় কার্গো ভিলেজে পণ্য মজুত ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ফলে ক্ষতির পরিমাণও বেড়েছে বলে মনে করছেন কাস্টম হাউস কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, কার্গো ভিলেজের প্রায় সবকিছুই পুড়ে গেছে। গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে কেমিক্যাল, বন্ডেড কাঁচামাল সব ধ্বংস হয়েছে। ছোট ছোট অনেক আমদানিকারক নিঃস্ব হয়ে গেছেন। আনুমানিক তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছি।

ইলেকট্রনিকস পণ্য আমদানিকারক আলম বলেন, তার ৪৮৬ কার্টন ইলেকট্রনিকস পণ্য সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, এই চালানের বিপরীতে ২০ লাখ টাকা শুল্ক-কর দিয়েছিলাম। এক আগুনে সব শেষ হয়ে গেল।

অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যাপক বিলম্ব হয়। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বিমানবন্দরের টার্মিনালের ভেতরে ও বাইরে। অনেক যাত্রী ফ্লাইট বিলম্বের কারণে বিদেশে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন।

সিঙ্গাপুরগামী যাত্রী সবুজ বলেন, রাত ১১টা ৫০ মিনিটে তার সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়ার কথা ছিল। সোমবার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা। আগুনের কারণে ফ্লাইট বিলম্বে তিনি দুশ্চিন্তায় পড়েছেন।

অন্যদিকে, বিদেশ থেকে আগত যাত্রীদের স্বজনরাও বিমানবন্দরের বাইরে উদ্বেগে অপেক্ষা করেছেন। কেউ নিশ্চিত হতে পারেননি, কখন প্রিয়জন দেশে ফিরবেন।

ফায়ার সার্ভিস বলেছে, আগুন সম্পূর্ণ নেভানোর পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্যিক ক্ষয়ক্ষতির একটি ঘটনা।

আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ আমদানি পণ্য, যার আনুমানিক মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা। ক্ষতির মধ্যে রয়েছে বিদেশ থেকে আনা পোশাক, ইলেকট্রনিকস পণ্য, রাসায়নিক পদার্থ, ওষুধের কাঁচামাল ও গুরুত্বপূর্ণ আমদানি সংক্রান্ত নথি।                                                                   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে ঢা

1

রাষ্ট্র ও ইতিহাসের গতিপথে বিচারকদের অভিমত অনন্য ভূমিকা রাখে:

2

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

3

নতুন লুকে চোখ ধাঁধানো কেয়া পায়েল

4

খালেদা জিয়া ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম: প্রধান

5

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে নতুন উন্মাদনা: শিরোপা লড়াইয়ে সিরা

6

এএফসি এশিয়ান কোয়ালিফায়ারে বাংলাদেশ বনাম হংকং ম্যাচের টাইট

7

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

8

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি তারেক রহমানের গভীর শ্রদ্ধ

9

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতো, চিকিৎসা গ্রহণে সক্ষম:

10

বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর: ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

11

গুজব-অপতথ্য রোধে গণমাধ্যমের শক্ত অবস্থান জরুরি: তথ্য উপদেষ্ট

12

নির্বাচন ও গণভোট প্রস্তুতিতে রাজশাহী বিভাগে সমন্বয় সভা অনুষ্

13

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

14

নির্বাচন ও গণভোট আলাদা হলে বিপুল অর্থ অপচয় হবে: তারেক রহমান

15

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

16

দুদকের অভিযান: স্বাস্থ্য, রাজউক ও খাদ্য খাতে অনিয়মের প্রমাণ

17

ওসমান হাদীর হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে : ডিএমপ

18

আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই নয়: নাহিদ ইসলাম

19

শক্তিশালী জনম্যান্ডেট ছাড়া দেশ গঠনের পরিকল্পনা বাস্তবায়ন সম্

20