ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Dec 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

অধিপত্যবাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে হত্যা করা হয়েছে : জামায়াত

ওশান নিউজ প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার অকুতোভয় সেনানী শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে আধিপত্যবাদের নীলনকশার অংশ হিসেবে। 

চব্বিশের জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। কাজেই খুনিরা দেশের শত্রু। তবে খুন করে কখনো চেতনা ধ্বংস করা যায় না। শহীদ হাদির রক্ত বৃথা যাবে না। 

৩৬ জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশ পুনরায় ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবে এবং কোনো হেজিমনির ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। 

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মসজিদে মহানগর জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে মসজিদে উপস্থিত মুসল্লিরা শহীদ শরিফ ওসমান হাদির জন্য দোয়া করেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের পথ রুদ্ধ করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই হাদিকে খুন করা হয়েছে। এ কারণেই হত্যাকারীরা গণতন্ত্রের শত্রু। 

শহীদ হাদির রক্তের বদলা নিতে হবে যথাসময়ে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ গ্রহণের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, চোরাগোপ্তা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি পতিত স্বৈরাচারের চিরাচরিত অভ্যাস। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে বাংলাদেশ আটকা পড়বে না। 

গণমুখী নিয়মতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেই শহীদি রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুদের বিরুদ্ধে এই লড়াই দীর্ঘ হবে। এক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সব ধরনের সহিংসতা পরিহার করে শত্রুদের ভিন্ন বয়ান তৈরির সুযোগ রুখে দিতে হবে। 

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির বলেন, শরিফ ওসমান হাদির শাহাদাতের তামান্না ছিল প্রশ্নাতীত। কথাবার্তা, বক্তব্য ও বিবৃতিতে তিনি বারবার শাহাদাতের আকাঙ্ক্ষার কথা উচ্চস্বরে প্রকাশ করেছেন। 

আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস তার বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছে। সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি ষড়যন্ত্রকারীদের ইসলামবিরোধিতার লাগাম টেনে ধরার চেষ্টা করেছেন এবং এতে তিনি সফল হয়েছেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ কারণেই হাদির হত্যাকারীরা ইসলামেরও শত্রু। কুরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে সত্যিকার অর্থে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার নিশ্চিত করার মাধ্যমেই শহীদের রক্তের যথার্থ বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।    

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে যোগ দি

1

বিজয় দিবস ও ১৮ বছর পূর্তি উপলক্ষে শনিআখড়ায় ফ্রি মেডিকেল ক্যা

2

তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ, ইতিহাসে

3

তফসিল ঘোষণার পর ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিল ইসি

4

১৪ জানুয়ারি ঢাকায় ফিফা বিশ্বকাপ ট্রফি: আন্ডার দ্য ক্যাপ প্রো

5

তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন গণতান্ত্রিক যাত্রার নতুন অ

6

৪৭ জেলা ও ১৬২ উপজেলায় কর্মকর্তাদের বদলি: নির্বাচনী প্রস্তুতি

7

দুবাইতে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ: ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

8

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শেষে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জ

9

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

10

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত

11

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

12

এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিচ্ছে ইসি: সচিব

13

উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বিপিএলের প্রথম দিনের ম্যাচের সময় প

14

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালো জামায়াতে

15

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে জনসম্পৃক্ত সামাজিক আন্দোলন

16

জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ ঐকমত্য কমিশনের বিরুদ্ধে: মির্জা

17

বিএনপি ও জামায়াতের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই: হাসনাত আবদু

18

ভুল তথ্য ও গুজব মোকাবিলায় আঞ্চলিক সম্মিলিত পদক্ষেপের আহ্বান

19

মিডিয়ায় জুলাই যোদ্ধাদের আগমন ঘটলে গুণগত পরিবর্তন আসবে: তথ্য

20