ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

হজে নিবন্ধিত ৪৩,৩৭৪ জনের ভাগ্য: সময় বাড়বে কি না জানাবে আজ

ওশান নিউজ প্রতিবেদক : আগামীতে হজে যেতে হজযাত্রী নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। রোববার (১২ অক্টোবর) রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয় । তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি।
নিবন্ধনের সময় বাড়বে কি না, আজ সোমবার (১৩ অক্টোবর) জানা যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়।
এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সৌদির রোড ম্যাপ অনুযায়ী রোববার নিবন্ধনের সময় শেষ হচ্ছে। সৌদি সরকার নিবন্ধনের সময় না বাড়ালে ধর্ম মন্ত্রণালয়ের কিছু করার নেই। সময় বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তাদের অনুমতি পাওয়া গেলেই ধর্ম মন্ত্রণালয় সময় বাড়ানোর ঘোষণা দেবে। হজ পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪৩ হাজার ৩৭৪ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৬৬৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৯ হাজার ৭৭১ জন। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। সেই অনুযায়ী এখন পর্যন্ত তিন ভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এদিকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। হজ এজেন্সিগুলোর একটা বড় অংকের অর্থ (প্রায় ৫০ কোটি) এতদিন সৌদি আরবে আটকে ছিল। সেই অর্থ ফেরত আনা হয়েছে।
ধর্ম উপদেষ্টা সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানাবেন। নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়টিও সংবাদ সম্মেলনে জানানো হতে পারে।
হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, কোটা অনুযায়ী খুবই কম সংখ্যক হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। আমরা ৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি। গত ২৭ জুলাই থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সরকারি ও ৩০ সেপ্টেম্বর বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করা হয়। উভয় ক্ষেত্রে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করতে হবে।                                     

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ-মাহফুজ পদত্যাগ, ড. ইউনূসের কাছে জমা

1

নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের দূতাবাস স্থাপনের প্রক্রিয়া

2

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টি ক

3

ইয়েমেনে হুথিদের অভিযানে জাতিসংঘের ২০ কর্মী আটক

4

অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি বেগম খালেদা জিয়া: ড. আব্দু

5

কড়া নিরাপত্তার মধ্যে বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান

6

প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশে গভীর উদ্বেগ খুচরা বিক্র

7

চট্টগ্রামে আজ লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়

8

‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ ৩৯ দফা দাবিতে সারা দেশে বিএফইউজের

9

গুম প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কা

10

৮৩ কোটি নয়, ঐকমত্য কমিশনের বরাদ্দ ছিল মাত্র ৭ কোটি : মনির হা

11

শীতের তীব্রতা সর্বোচ্চ রাজশাহীতে রেকর্ড ১০.২ ডিগ্রি

12

ঢাকার ভূমিকম্পে হতাহতদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবে

13

শিল্পখাতে সাইবার সুরক্ষা জোরদারে ক্যাসপারস্কির নতুন সক্ষমতা

14

দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন জনপ্রিয় গায়ক অনুভ জৈন

15

বাংলাদেশে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড

16

রোহিঙ্গাদের প্রত্যাবাসনই চূড়ান্ত সমাধান তবে বাস্তবিক চ্যালে

17

চট্টগ্রামের গার্মেন্টসে দাউদাউ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভি

18

মহান বিজয় দিবসে রাজশাহীতে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের বার্তা দি

19

শেখ হাসিনার মামলার রায় আগামী সপ্তাহে ঘোষণা হবে: মাহফুজ আলম

20