ব্রেকিং নিউজ

মোহাম্মদ চুন্নু
প্রকাশ : Nov 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহজালালে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা

ওশান নিউজ প্রতিবেদক : তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২২ নভেম্বর শনিবার সকালে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং তোবগে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার ২০ নভেম্বর সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। তিনি বলেন, বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণের পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া এবং শিল্পসহ বিস্তৃত খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনৈতিক উন্নয়ন ও ক্রীড়াসহ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা প্রস্তাব দিতে পারে। পাশাপাশি ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদার নিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।

এ ছাড়া আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলোও বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, ভুটানে বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা বিষয়ে তিনটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হতে পারে বলে জানান পররাষ্ট্র সচিব। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আলোচনাধীন।

বাংলাদেশ সরকারের কয়েকজন উপদেষ্টা এবং শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন। আগামী ২৪ নভেম্বর সফর শেষে প্রধানমন্ত্রী শেরিং তোবগে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থান প্যাট্রোলিং ও কেপিআই নিরাপত্তা

1

দেশ ও জাতির জন্য কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান অব্যাহত থাকবে:

2

নির্বাচন সময়মতো নাও হতে পারে, তবে জুলাই সনদ আবশ্যক: তাহের

3

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করল তথ্য ও

4

শরীয়তপুরে লকডাউন অবরোধ: পদ্মা সেতু সংলগ্ন সড়কে আগুন ও ভাঙচু

5

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো

6

সৌদি আরবের বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

7

২৫ ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে ট্রাভেল পাস চাইলেন তারেক রহমা

8

শাহবাগে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের পদযাত্রায় বাধা দিলো পুলিশ

9

৩০ ডিসেম্বর থেকে বরিশালে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

10

নীরবতাই সবচেয়ে জোরালো: নতুন লুকে গভীর বার্তা দিলেন শাকিব খান

11

জুলাই গণঅভ্যুত্থানকে প্রেরণা দিয়েছে আবরার ও ফাহাদের শাহাদত:

12

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা-কামালের সর্বোচ্চ শাস্তি চান :

13

কার্যক্রম নিষিদ্ধ: নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ- প

14

ডিজিটাল ভ্যাট রিফান্ড সেবা চালু করল এনবিআর

15

রাজশাহীতে হেরোইন জব্দ, নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

ফ্যাসিবাদবিরোধী সব দলকে নিয়ে বৃহৎ জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বি

18

আজ রাতেই জ্বলজ্বল করবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন

19

ডিজিটাল পেমেন্টে শৃঙ্খলা আনতে নতুন খসড়া রেগুলেশন প্রকাশ করল

20